Saturday, April 11, 2026

নাম না বদলালে খারাপ চেহারা দেখবে: এবার মনোজ বাজপায়ির সিনেমাকে হুঁশিয়ারি

Date:

Share post:

কেন্দ্রে ক্ষমতায় বিজেপি। তাই বলেই কী আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সিনেমাকে হুমকি দেওয়ার ক্ষমতা অর্জন করা সম্ভব হয়? কার্যত সেই ক্ষমতাই এবার দেখানো শুরু করল বজরং দল। এর আগে যে সিনেমায় তাঁদের আপত্তি তার বিরোধিতায় সিনেমা হলে যথেচ্ছ ভাঙচুর করতেও পিছপা হয়নি বজরং দলের (Bajrang Dal) সদস্যরা। তবে ওয়েব প্ল্যাটফর্মের ক্ষেত্রে সেটা সম্ভব না বুঝেই প্রকাশ্যে হুমকি দেওয়া শুরু। নেটফ্লিক্সের সিনেমার পরিচালক ও অভিনেতা তাঁদের সিরিজের নামের ব্যাখ্যা দিলেও এবার নাম বদলের হুঁশিয়ারি। তা না হলে খারাপ রূপ দেখানোর হুমকি বিশ্ব হিন্দু পরিষদের।

সম্প্রতি নেটফ্লিক্সের প্রযোজনায় তৈরি হওয়া সিনেমা ‘ঘুষখোর পণ্ডত’-এর বিষয়বস্তু নিয়ে প্রতিবাদে সরব বিশ্ব হিন্দু পরিষদ। তাঁদের দাবি এই সিনেমায় একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে আঘাত করা হচ্ছে। একটি নির্দিষ্ট সম্প্রদায়কে উদ্দেশ্যমূলক অপদস্ত করতে তার সাধু, সন্ত এমনকি ঈশ্বরকেও অপমান করা হয়েছে। প্রতিবাদে অহিংস পথ নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদের উত্তরপ্রদেশের সদস্যরা। ভাবটা এমন যেন ‘পণ্ডত’ শব্দতে কোনও পণ্ডিতকেই উদ্দেশ্য করা হয়েছে। উত্তরপ্রদেশের সবথেকে বড় পণ্ডিত হিসাবে বিশ্ব হিন্দু পরিষদ যেখানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তুলে ধরে, সেখানে এই নামে তাঁরা যোগীর অপমান হিসাবেই গ্রহণ করেছেন।

পাল্টা পরিচালক নীরজ পাণ্ডে ও মুখ্য অভিনেতা মনোজ বাজপায়ি দাবি করেছেন, এই সিনেমা কোনওভাবে কোনও সম্প্রদায়কে আঘাত করার জন্য তৈরি হয়নি। এখানে কোনও সাম্প্রদায়িক আঘাতের অংশও নেই বলে দাবি করা হয়। সেই সঙ্গে জানানো হয়, নামের মধ্যে দিয়ে কোনও ব্যক্তি বা সম্প্রদায়কে আঘাত করা হয়নি।

আরও পড়ুন : অসম মুখ্যমন্ত্রী গুলি করলেন সংখ্যালঘুদের! কোথায় গেল মোদির UAPA,প্রশ্ন বিরোধীদের

আদতে এই ধরনের সাম্প্রদায়িক উস্কানি দেওয়া গোষ্ঠীর বিরুদ্ধে এতটুকু মাথা নত করলে যে তারা আরও মাথায় চড়ে বসে তার প্রমাণও এক্ষেত্রে রাখল বজরং দল। সিনেমার প্রস্তুতকারকদের তরফ থেকে ব্যাখ্যা দেওয়ার পরও বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র শ্রীরাজ নায়ার দাবি করেন, সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি। যদি এই সিনেমার কাহিনী ও নাম (title) বদল না করা হয় তবে বিশ্ব হিন্দু পরিষদ (VHP) ও বজরং দল (Bajrang Dal) তাঁদের খারাপ চেহারা দেখাবে। এখুনি নাম বদল করতে হবে।

Related articles

হিরের মজুরিতে ১০০ শতাংশ ছাড়! অক্ষয় তৃতীয়ার আগে বড় ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের 

বৈশাখী উৎসবের মরসুমে নতুন সাজে সেজে উঠছে তিলোত্তমা। নববর্ষের আমেজ কাটতে না কাটতেই বাঙালির দুয়ারে কড়া নাড়ছে অক্ষয়...

ইসলামাবাদে শান্তি বৈঠক: মৃত স্কুল পড়ুয়াদের নিয়েই ‘যোগ’ ইরানের!

হরমুজ প্রণালী কি খুলবে? পশ্চিম এশিয়ায় প্রতিদিনের মিসাইল আর ড্রোনের আনাগোনা কি বন্ধ হবে? গুরুত্বপূর্ণ ভূমিকা কি নিতে...

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, ৩ পয়েন্টের সন্ধানে লোবেরা

আইএসএলে (ISL) চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East Bengal)। চেন্নাইয়িনকে হারাতে যথেষ্ট কালঘাম ছোটাতে হল হল পিভি...

প্রচারে বেরিয়ে বাকচায় আক্রান্ত তৃণমূল প্রার্থী! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ 

ভোটের দামামা বাজতেই অশান্তির আগুনে তপ্ত পূর্ব মেদিনীপুর। শনিবার সকালে ময়নার বাকচা এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে...