Saturday, June 13, 2026

দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠকে CEO: ভোটার তালিকা থেকে ভোটের নির্ঘণ্ট নিয়ে আলোচনা

Date:

Share post:

সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর মামলার শুনানিতে বদলে গিয়েছে চলতি এসআইআর প্রক্রিয়ার বহু হিসাব নিকাশ। যে দ্রুততায় নির্বাচন কমিশন বাংলায় এসআইআর (SIR) প্রক্রিয়া চালাতে চেয়েছিল, কার্যত তাতেই বাধ সেঁধেছে আদালত। নথি যাচাইয়ের (scrutiny) সময় সাত দিন বাড়ানো হয়েছে। যার ফলে পিছিয়ে গিয়েছে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের সময়ও। এই পরিস্থিতিতে কবে প্রকাশিত হবে ভোটার তালিকা (final voter list) এবং কবে হবে বাংলার নির্বাচন (West Bengal assembly), তা নিয়ে আলোচনায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন বাংলার সিইও মনোজ আগরওয়াল (CEO, Manoj Agarwal)।

ভোটারদের নথি যাচাইয়ের সময়সীমা বেড়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছে। এই পরিস্থিতিতে ১৪ই ফেব্রুয়ারি কোনওভাবেই প্রকাশিত হচ্ছে না পূর্ণাঙ্গ ভোটার তালিকা। দিল্লি রওনা দেওয়ার আগে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Agarwal, CEO) দাবি করেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা (final voter list) প্রস্তুত করতে সক্ষম হবে নির্বাচন কমিশন। দিল্লির বৈঠকে সেই প্রস্তাব তিনি জানাতে চলেছেন বলে সূত্রের খবর।

এর আগেই সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন এক দফায় (one phase) হওয়া নিয়ে। বাংলার নির্বাচন কমিশনের তরফেই এই প্রস্তাব দেওয়া হয়েছিল কমিশনকে। মঙ্গলবার কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে সেই প্রস্তাবই আবার দিতে পারেন সিইও মনোজ আগরওয়াল।

আরও পড়ুন : ফের অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যার চেষ্টা BLO-এর

অন্যদিকে ২৮ ফেব্রুয়ারি সিইও-র প্রস্তাব মেনে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশে নির্বাচন কমিশন অনুমতি দিলে তা প্রকাশিত হওয়ার পর মার্চের শুরুতেই বাংলায় নির্বাচন ঘোষণার সম্ভাবনা তৈরি হচ্ছে। সেখানেই নির্দিষ্ট হতে পারে, বাংলায় নির্বাচন কবে ও কত দফায়। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কী মতামত তাও জানা যাবে মঙ্গলবার সিইও-র সঙ্গে বৈঠকের পরে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...