Saturday, June 13, 2026

সিদ্ধান্ত বদল! আমিরের ছবিতে প্লেব্যাক করলেন অরিজিৎ? জল্পনায় মুখ খুললেন অভিনেতা

Date:

Share post:

প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা করেছেন পদ্মশ্রী অরিজিৎ সিং (Arijit Singh)। প্রিয় গায়কের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া তাঁর সতীর্থ থেকে অনুরাগীদের। কেন এই সিদ্ধান্ত সেই উত্তর খোঁজার মাঝেই আচমকা গায়কের বাড়িতে হাজির বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। দুজনের একসঙ্গে আড্ডা, ছাদে ঘুড়ি ওড়ানোর ছবি ভাইরাল। দিন চারেক জিয়াগঞ্জে কাটিয়ে আমির খান (Amir Khan) মুম্বই ফিরতেই মিলল বড় খবর। অরিজিৎ নাকি আমিরের সিনেমার জন্য প্লেব্যাক করছেন! তাহলে কি অবসরের সিদ্ধান্ত বদল করলেন গায়ক? জল্পনার মাঝে ফাঁস হল আসল ঘটনা।

প্রথমে শোনা গিয়েছিল, সলমন খানের (Salman Khan) ‘ব্যাটেল অফ গালওয়ান’ সিনেমায় নিজের শেষ প্লেব্যাক করে ফেলেছেন অরিজিৎ। আচমকা বলিউড সুপারস্টারের জিয়াগঞ্জ সফরের মাঝেই কৌতূহল তৈরি হয় আমিরের ‘মহাভারত’-এ অরিজিতের কণ্ঠ শোনা যাবে কিনা তাই নিয়ে। মনে করা হয় গায়কের কাছে হয়তো বিশেষ আবদার নিয়ে গেছেন নায়ক। সোমবার আমির খানের প্রযোজনা সংস্থার তরফে ফাঁস করা হল আসল খবর। বলিউডের পারফেকশনিস্ট প্রযোজিত জুনেইদ খান ও সাই পল্লবী অভিনীত ‘এক দিন’ সিনেমার জন্য গান গেয়েছেন অরিজিৎ। আমির খান প্রোডাকশনস-এর তরফে গায়কের কাজের ছবি দিয়ে তাঁকে ধন্যবাদ জানানো হয়েছে সোশ্যাল মিডিয়া পোস্টে। আমির নিজেও মুর্শিদাবাদে কাটানো মুহূর্তের কথা উল্লেখ করে প্লেব্যাক সম্রাটের আতিথেয়তার প্রশংসায় পঞ্চমুখ। তবে এটা নতুন করে প্লেব্যাক করার মতো বিষয় নয়। আসলে গায়ক আগেই স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে, আগাম প্রতিশ্রুতিমাফিক এখনও কিছু কাজ বাকি রয়েছে।সেই তালিকায় এই ছবি ছিল। সম্ভবত শাহরুখ খানের (Shahrukh Khan) ‘ডন ৩’ সিনেমাতেও শোনা যাবে ‘গেরুয়া’ গায়কের কণ্ঠ।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...