Tuesday, March 24, 2026

কোচবিহার শহরের উন্নয়নের আর্জি নিয়ে অভিষেক-সাক্ষাতে ২ নেতা

Date:

Share post:

কোচবিহার শহরের উন্নয়নের আর্জি নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করলেন দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক (Abhijit De Bhowmik) ও কোচবিহার পুরসভার চেয়ারম্যান দিলীপ সাহা (Dilip Saha)।

রণ সংকল্প যাত্রায় কিছুদিন আগেই কোচবিহার (Cochbehar) গিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সময় তিনি ঘোষণা করেন, জেলার সার্বিক উন্নয়নে পাশে থাকবেন। সেই আশ্বাস পেয়েই অভিষেকের সঙ্গে দেখা করে কোচবিহার পুর এলাকার উন্নয়নের দাবি-সহ স্মারকলিপি তুলে দেন জেলা নেতৃত্ব।

অস্থায়ী কর্মচারীদের পুরসভার সরাসরি তত্ত্বাবধানে নিয়ে আসা , পুকুর, বাজার, নর্দমা ,আলো-সহ রাজনগর কোচবিহারের সার্বিক উন্নয়ন নিয়ে অভিষেকের সঙ্গে কথা বলেন পুরসভার নবনিযুক্ত চেয়ারম্যান দিলীপ সাহা।

ইতিমধ্যেই কোচবিহার (Cochbehar) পুরসভার উদ্যোগে বেশ কিছু জনকল্যাণমুখী কর্মসূচি নেওয়া হয়েছে। প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে পুরসভার। রাতেও চলছে শহর পরিচ্ছন্নতার কাজ। সন্ধে থেকে সান্ধ্যকালীন পরিষেবা শুরু করেছেন পুরকর্মীরা।

বেশ কিছু সমস্যার কথা তুলে ধরা হয়েছে- যেখানে কর্মচারীদের রেগুলারাইজ করা, শহরের কিছু হেরিটেজ পুকুর ও রাজ আমলের তৈরি নালার সংস্কার এবং দ্রুত বেশ কিছু পথবাতি ও উন্নয়নমূলক কাজের বিষয় তুলে ধরা হয়েছে।

অভিজিৎ দে ভৌমিক বলেন,  খুব দ্রুত জেলার আরও পাঁচটি পুরসভার প্রয়োজনীয় বিষয়গুলি লিপিবদ্ধ করে আমরা দলীয় উদ্যোগে নির্দিষ্ট দফতরে পৌঁছে দেব।

Related articles

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার...

প্রার্থীর আকাল? গড়বেতায় বামপ্রার্থী ছোট আঙারিয়া গণহত্যায় অভিযুক্ত তপন ঘোষ

বিধানসভা নির্বাচনের  (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। শাসকদল তৃণমূল সব আসেন প্রার্থী ঘোষণা করে দিলেও...