Monday, April 13, 2026

প্রাণনাশের হুমকি পেলেন রণবীর! মুম্বই পুলিশের দ্বারস্থ অভিনেতা

Date:

Share post:

বলিউড তারকাদের (Bollywood Stars) মেরে ফেলার হুমকি যেন আরব সাগর পাড়ের তারকাদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। অভিনেতা সলমন খান ও পরিচালক রোহিত শেট্টির বাড়িতে গুলি চলার ঘটনায় টিনসেল টাউনে চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার প্রাণনাশের হুমকি দেওয়া হল রণবীর সিংকে (Ranveer Singh)। জানা গেছে রহস্যজনক একটি নম্বর থেকে সম্প্রতি অভিনেতার কাছে একটি হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ পাঠিয়ে কয়েক কোটি টাকা দাবি করা হয়েছে। না দিলে মেরে ফেলা হবে বলেও হুমকি মিলেছে। এরপর দ্রুত মুম্বই পুলিশের দ্বারস্থ হন ‘ধুরন্ধর’ অভিনেতা। শুরু হয়েছে তদন্ত।

সূত্রের খবর গত কয়েকদিন ধরেই রণবীরের ফোনে হুমকি আসছিল। এবার হোয়াটস অ্যাপে ভয়েস নোট আসতেই উদ্বেগে অভিনেতার পরিবার।রহস্যজনক নম্বর থেকে দাবি করা হয়েছে, বার্তাপ্রেরক কুখ্যাত দুষ্কৃতী লরেন্স বিষ্ণোই গ্যাং-এর সদস্য। খবর প্রকাশ্যে আসতেই রণবীরের অনুরাগী মহল থেকে শুরু করে গোটা বলিউডে উদ্বেগের আবহ। ভয়েস নোটের কণ্ঠস্বর শনাক্ত করতে পরিস্থিতির মধ্যেই ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নিয়েছে বলে খবর মিলেছে। Whatsapp নম্বরের আইপি অ্যাড্রেস ও লোকেশন ট্রেস করার কাজ চলছে। রণবীরের বাড়ির সামনেও নিরাপত্তাও জোরদার করেছে পুলিশ।

 

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...