Monday, April 13, 2026

বাংলার ভোটের আগে ‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নাটক কেন্দ্রের!

Date:

Share post:

বাংলার প্রতি দিনের পর দিন প্রতিহিংসা মূলক আচরণ, বাংলা ভাষা-সংস্কৃতিকে অপমান, সংসদে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে “বঙ্কিম দা” সম্বোধনের পর এবার ‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নাটক কেন্দ্রের। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ‘বন্দে মাতরম্‌’ নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হল (The Ministry of Home Affairs has issued new guidelines regarding ‘Vande Mataram’)। বলা হয়েছে, সমস্ত সরকারি অনুষ্ঠান ও দেশের সব স্কুলে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ পরিবেশনের পরে ‘বন্দে মাতরম’ বাজাতে হবে। উপস্থিত সকলকে উঠে দাঁড়িয়ে এই গানের প্রতি সম্মান জানানো বাধ্যতামূলক করা হয়েছে। রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত সব অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রবেশ ও প্রস্থানের সময়ে ‘বন্দে মাতরম’ পরিবেশন করতে হবে। পদ্ম পুরস্কারের মতো নাগরিক সম্মান প্রদান অনুষ্ঠানেও এই গান বাজানো হবে। তবে সিনেমা হলে ‘বন্দে মাতরম’ বাজানো বাধ্যতামূলক নয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্তে এবার ‘বন্দে মাতরম’র ছ’টি স্তবকই পরিবেশন করা হবে। ১৯৩৭ সালে গানটির চারটি স্তবক বাদ দেওয়া হলেও নতুন নির্দেশিকায় সেই চারটি স্তবক অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। গত বছর এই বিষয়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হলে প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন, জওহরলাল নেহরু সংখ্যালঘু তোষণ করে ওই চার স্তবক বাদ দিতে বলেছিলেন। তিনি মহম্মদ আলি জিন্নার পথ অনুসরণ করেছিলেন। যদিও এই নিয়ে রাজনৈতিক মহলে বিষয়টিকে বিজেপির মিথ্যা অপপ্রচার বলেই গণ্য করা হয়েছে। ধর্মীয় মেরুকরণের রাজনীতি তীব্র করতে মোদি সরকার ও বিজেপি এই বিষয়গুলির মাধ্যমে সংকীর্ণ রাজনীতিটাই বড় করে তুলছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উল্লেখ্য, ‘বন্দে মাতরম’ নিয়ে ফের একবার জাতীয় স্তরে নতুন করে বিতর্কের সৃষ্টি হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

 

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...