Wednesday, March 25, 2026

পাক মহড়ার ম্যাচে স্বস্তির জয় ভারতের, চিন্তা থাকল ব্যাটিং নিয়ে

Date:

Share post:

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল ভারত(India)। আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে মহড়া সেরে নিল টিম ইন্ডিয়া। নামিবিয়ার বিরুদ্ধে ভারত জয় পেল ৯৩ রানে। স্বস্তির জয়ের মধ্যেই থাকল কিছু অস্বস্তি, বিশেষ করে ব্যাটিং নিয়ে।

ভারতের বিরুদ্ধে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় নামিবিয়া। ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়। অসুস্থতার জন্য এই ম্যাচে খেলতে পারলেন না অভিষেক শর্মা। তাঁর  পরিবর্তে এলেন সঞ্জু স্যামসন। মহম্মদ সিরাজের জায়গায় দলে এলেন জসপ্রীত বুমরাহ ।

নামিবিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ২০৯  রান তুলল ভারত। ঈশান কিশান ৬১, হার্দিক পান্ডিয়া ৫২ রান করলেন।

নামিবিয়া দলের বিরুদ্ধে ২০৯ রান তুলতেই ৯ উইকেট হারাতে হল। শেষ দিকে পর পর উইকেট খোয়াল ভারত। যা গম্ভীরের চিন্তা বৃদ্ধি করল।

অভিষেক শর্মার পরিবর্তে এদিন ওপেন করতে নামেন সঞ্জু স্যামসন। মাত্র ৮ বলে ২২ রান করলেন, কিছুতেই ছন্দ পাচ্ছেন না কেরল ব্যাটার, পাকিস্তানের বিরুদ্ধেও অভিষেকের খেলা অনিশ্চয়তা আছে ফলে সেই ম্যাচে ওপেনিং জুটি ক্লিক না করলে চাপে পড়তে পারে টিম ইন্ডিয়া। যদিও অপর প্রান্তে ঝোড়ো ব্যাটিং দুরন্ত ফর্মে থাকা ঈশান ।

ষষ্ঠ ওভারে জে জে স্মিতকে ৬,৬,৬,৬,৪ হাঁকিয়ে অর্ধ-শতরান পূর্ণ করলেন ঈশান কিষান ৬১(২৪)। সাত ওভারেই ১০০ পেরোলো ভারতের স্কোর, টি-২০ বিশ্বকাপের ইতিহাসে যা দ্রুততম।

সূর্যকুমার (১২) , তিলক (২৫) রানে ফিরলেন। ২৮ বলে ৫২ রানের ইনিংস খেলে ভারতকে ২০০ রানের গণ্ডি পার করান হার্দিক। যদি শেষ দিকে পর পর উইকেটে হারল ভারত। টেলএন্ডাররা রানের গতি বাড়াতে পারলেন না। আমেরিকা এবং নামিবিয়া-দুই দলের বিরুদ্ধেই বেশ নড়বড়ে দেখিয়েছে ভারতীয় ব্যাটিংকে।

জবাবে ব্যাটিং করতে নেমে নামিবিয়ার ইনিংস শেষ হল ১১৬ রানেই। ভারতের হয়ে বরুণ তিনটি, হার্দিক ও অক্ষর দুটি করে উইকেট পেলেন। বুমরাহ ও দুবের সংগ্রহ এক উইকেট।

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...