Wednesday, March 25, 2026

রাহুলের সাংসদপদ খারিজ করে আজীবন ভোটে লড়া বন্ধ করতে লোকসভায় নোটিশ নিশিকান্তর 

Date:

Share post:

সংসদের বিরোধীদের মুখ বন্ধ করতে মরিয়া বিজেপি সাংসদরা। যাঁরাই মোদি সরকারের বিরুদ্ধে সরব, তাঁদেরই সদস্যপদ বাতিলের জন্য উঠে পড়ে লাগে গেরুয়া শিবির। এবার লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সাংসদপদ খারিজ করার আর্জি জানিয়ে নোটিশ জমা দিলেন সেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ইনিই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদপদ খারিজের জন্য উঠেপড়ে লেগেছিলেন। ভারতবিরোধী শক্তিগুলির সঙ্গে যোগাযোগের অভিযোগ তুলে বৃহস্পতিবার রাহুলের বিরুদ্ধে নোটিশ জমা দেন নিশিকান্ত। স্বাধিকার ভঙ্গ নয়, লোকসভার বিরোধী দলনেতার সাংসদপদ খারিজ করে তাঁর ভোটে লড়ার অধিকার সারা জীবনের জন্য কেড়ে নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

বুধবার ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন রাহুল গান্ধি। বলেন, ”যদি ‘ইন্ডিয়া’ ক্ষমতায় থাকত, তা হলে ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় আপস করত না। কিন্তু মোদির সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে।” পাশাপাশি, তার আগেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনে কংগ্রেস। এর পরেই বিজেপি চক্ষুশূল লোকসভার বিরোধী দলনেতা। তাঁর বিরুদ্ধে নোটিশ জমা দিলেন বিজেপি সাংসদ। দাবি একটাই, ”রাহুল গান্ধীর সদস্যপদ বাতিল করা উচিত।”

এর পাল্টা সুর চড়িয়েছেন রাহুলও। সংবাদ মাধ্যমকে নিশানা করে তিনি বলেন, “আপনারা বিজেপির দ্বারা নিযুক্ত নন। অন্তত একটু বস্তুনিষ্ঠ কাজ করার চেষ্টা করুন, না হলে এটি সত্যিই লজ্জাজনক। আপনারা শুধুমাত্র তাঁদের কথার উপর ভিত্তি করে পুরো খবর চালাতে পারেন না। আপনারা এই দেশের প্রতি অসম্মান করছেন।” বোন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও বলেন, “এর কোনও প্রভাব রাহুলের উপর পড়বে না।”

আরও পড়ুন – নামিবিয়া ম্যাচে নেই অভিষেক, কবে মাঠে ফিরবেন? আপডেট দিলেন সূর্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...