Wednesday, March 25, 2026

কানপুরের ল্যাম্বরগিনি কাণ্ডে গ্রেফতার বিখ্যাত তামাক সংস্থার কর্ণধারের ছেলে 

Date:

Share post:

যোগীরাজ্যে বেপরোয়া গাড়ি চালিয়ে পথচারীদের পিষে দেওয়ার অভিযোগ উঠেছিল বিখ্যাত তামাক সংস্থার কর্ণধার কেকে মিশ্রের পুত্র শিবম মিশ্র (Shivam Mishra)।  বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত। বৃহস্পতির সকালে গ্রেফতার করা হল তাঁকে।

গত ৮ ফেব্রুয়ারি বিকেলে উত্তর প্রদেশের কানপুরের ( Kanpur, Uttar Pradesh) ভিআইপি রোডে বেপরোয়া গতিতে ল্যাম্বরগিনি চালাচ্ছিলেন শিবম। নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে আঘাত করেন তিনি। ছয় জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পরই মহম্মদ তৌফিক নাম স্থানীয় এক রিকশাচালক তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তদন্তকারী অফিসার সূত্রে জানা গেছে শিবমকে যখন গ্রেফতার করার তোড়জোড় চলছিল ঠিক তখনই বুধবার কানপুর আদালতে মোহন নামে এক ব্যক্তি হাজির হয়ে দাবি করেন, তিনিই ল্যাম্বরগিনি চালাচ্ছিলেন, চালকের আসনে শিবম ছিলেন না। তাঁকে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে বের করার জন্য নাকি চালকের আসনে বসানো হয়েছিল। যদিও পুলিশের তরফে সে দাবা নস্যাৎ করে জানানো হয়েছে প্রাথমিক তদন্ত অনুযায়ী অভিযুক্ত শিবমই গাড়ি চালাচ্ছিলেন। এরপর আজ সকালে তাঁকে একটি হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য শিবমের বাবা বংশীধর টোবাকো প্রাইভেট লিমিটেডের মালিক। দেশের নামী পানমশলা সংস্থাগুলিকে তামাক সরবরাহ করে এই সংস্থা। এর আগেও বাবা ও ছেলে দুজনেই খবরে শিরোনামে এসেছিলেন, তবে সেটা আয়কর হানার ঘটনায়।২০২৪ সালে এই সংস্থার দফতর, কর্তাদের বাড়ি মিলিয়ে দিল্লি, কানপুর, মুম্বাই, গুজরাটের মোট ২০টি জায়গায় তল্লাশি অভিযান চলেছিল।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...