Wednesday, March 25, 2026

দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী তাপমাত্রা, শীত বিদায় প্রায় নিশ্চিত!

Date:

Share post:

বৃহস্পতিবারের সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেল প্রায় ১৭ ডিগ্রির কাছাকাছি। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শীতের আমেজ উধাও। উত্তরেও ঘন কুয়াশার দাপট প্রায় নেই বললেই চলে। তবে কি শীত (Winter) পাকাপাকিভাবে নিজের সফর শেষ করতে চলেছে? আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) কর্তাদের কথাতেও অনেকটা সেরকমই ইঙ্গিত মিলেছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, সর্বনিম্ন পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী শনিবারের মধ্যেই এই পরিবর্তন বোঝা যাবে।

উত্তুরে হাওয়ার প্রভাব কমে যাওয়ায় শীতের তীব্রতা আর আগের মতো নেই। দিনে বাড়ছে গরম, রাতেও কমছে ঠান্ডা।ভ্যালেন্টাইনস ডে থেকেই শীত কার্যত বিদায়ের পথে হাঁটবে বলে মনে করা হচ্ছে।আগামী তিন দিনের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদহে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে কলকাতা-সহ হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় উর্ধ্বমুখী সর্বনিম্ন তাপমাত্রা।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...