Saturday, March 28, 2026

পরিকল্পিত ‘এমার্জেন্সি’ ল্যান্ডিং রানওয়ে অসমে: উদ্বোধন প্রধানমন্ত্রীর

Date:

Share post:

পরিকাঠামোর দিক থেকে দেশকে বিরাট উচ্চতায় নিয়ে যাওয়ার দাবি করা বিজেপির কেন্দ্রের সরকার উত্তর-পূর্ব ভারতে প্রথম একটি জাতীয় সড়ককে আপৎকালীন রানওয়ে হিসাবে ব্যবহারের জন্য উদ্বোধন করল। আশ্চর্যজনকভাবে এমন একটি দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এই রানওয়ে উদ্বোধন করলেন, যেদিন দেশের বাণিজ্য নগরীতে (Mumbai) ভেঙে পড়ল নির্মীয়মান মেট্রো উড়ালপুলের একটি অংশ। যেখানে নিত্যদিন বেসরকারি উড়ান সংস্থার বিমানে গোলযোগের কারণে আপৎকালীন ল্যান্ডিং বা বিমান বাতিলের ঘটনা ঘটছে, সেখানে আপৎকালীন রানওয়ে উদ্বোধনে সমালোচনা বিভিন্ন মহলের।

শনিবার সকালে অসমের ডিব্রুগড়ের চাবুয়া বায়ুসেনাঘাঁটি থেকে সুপার হারকিউলিস বিমানে সওয়ার হন মোদি। সেখান থেকে পূর্বপরিকল্পিত ভাবেই মোরানের ৩৬ নম্বর জাতীয় সড়কে অবতরণ করেন। যার উপরে ১০০ কোটি টাকা ব্যয় করে তৈরি হয়েছে ৪.২ কিলোমিটার লম্বা এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি। জরুরীকালীন কোনও পরিস্থিতিতে যুদ্ধবিমান ও পরিবহন বিমানের উড্ডয়ন ও অবতরণের কথা মাথায় রেখেই এই আপৎকালীন রানওয়ে তৈরি। এদিন অবতরণের পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও বায়ুসেনার আধিকারিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন মোদি। দাবি করা হয়েছে, এই রানওয়ে পরিকাঠামোটি সর্বোচ্চ ৪০ টন ওজনের যুদ্ধবিমান এবং সর্বোচ্চ ৭৪ টন টেক-অফ ওজনের পরিবহণ বিমান পরিচালনা করতে পারবে। আরও পড়ুন: আমেরিকায় নিখোঁজ ভারতীয় পড়ুয়া! ঘনাচ্ছে রহস্য

বাস্তবে যেখানে বিমান দুর্ঘটনা এড়ানো ভারতে সম্ভব হচ্ছে না, সেখানে বিমান পরিবহনের ক্ষেত্রে নজরদারির অভাবের দিকটি বারবার সামনে উঠে এসেছে। এই পরিস্থিতিতে দেশের কোনও একটি প্রান্তে একটি হাইওয়ের একটি নির্দিষ্ট অংশে রানওয়ের সুবিধা দেওয়ায় আদৌ দুর্ঘটনা কতটা এড়ানো সম্ভব হবে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। পরিকল্পিতভাবে রানওয়ে কীভাবে আপৎকালীন রানওয়ে হতে পারে, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...