Friday, June 19, 2026

পান্নুন হত্যা-ষড়যন্ত্রে ভারতের সরকারি আধিকারিকের হাত! নিখিলের বয়ানে চাঞ্চল্য

Date:

Share post:

বারবার নরেন্দ্র মোদি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে খালিস্তানি জঙ্গি গুরপতওয়ন্ত সিং পান্নুনের উপর হামলার ঘটনায়। একদিকে আমেরিকা, অন্যদিকে খালিস্তানপন্থীরা এই হামলার পিছনে ভারত সরকারকেই দায়ী করেছে। মামলার মূল অভিযুক্ত নিখিল গুপ্তা (Nikhil Gupta) মার্কিন আদালতের সামনে এই ঘটনায় দায় স্বীকার করে (plead guilty) যে বয়ান দিয়েছে, তাতে ভারতীয় সরকারি কর্মীর পান্নুন-হত্য়া (Pannun murder conspiracy) চক্রান্তে সরাসরি যোগই প্রতিষ্ঠিত হয়েছে। এই বয়ানেই প্রমাণিত হচ্ছে ভারত সরকার প্রথম থেকে যে দায় ঝেড়ে ফেলার কাজ চালাচ্ছিল তা মিথ্যে, দাবি মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই-এর (FBI)। এই ঘটনা দেশের জন্য আন্তর্জাতিক স্তরে লজ্জার, দাবি বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের।

পান্নুন (Gurpatwant Singh Pannun) হত্যার ষড়যন্ত্রের মূল অভিযুক্ত নিখিল গুপ্তা মার্কিন আদালতে স্পষ্ট দাবি করে, ২০২৩ সালে তাঁকে কাজে লাগিয়েছিলেন ভারতের এক সরকারি কর্মচারি (Indian govt employee)। দিল্লিতে সেই কর্মী বিকাশ যাদবের সঙ্গে তাঁর প্রথম বৈঠক হয় ও তখনই এই হত্যার দায়িত্ব তাঁকে দেওয়া হয়। সেই মতো তিনি একজন শুটার নিয়োগ করেন। সেই শুটার একজন মার্কিন নাগরিক ছিলেন। তবে ২০২৩ সালের নভেম্বর মাসে হামলা চালিয়েও পান্নুনকে হত্যা করতে ব্যর্থ হন তিনি।

বিকাশ যাদবকেও আগেই গ্রেফতার করেছে মার্কিন তদন্তকারী সংস্থা। যদিও বিকাশের গ্রেফতারির পর থেকেই মোদি সরকারের বিদেশ মন্ত্রক (Ministry of external affairs) বিকাশের সঙ্গে কোনও রকম যোগাযোগ অস্বীকার করেছে। তবে এবার নিখিলের নিজের দোষ স্বীকার করা ও বিকাশকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করানোতে ঘটনা অন্য মোড় নিয়ে নিয়েছে। এবার কাশ প্যাটেল পরিচালিত এফবিআই এবার সরাসরি সুযোগ পেয়ে গেল ভারতের দিকে আঙুল তোলার। নিখিলের স্বীকারোক্তির পরেই এফবিআই-এর তরফে দাবি করা হয়েছে, ভারত সরকারের কর্মীর (Indian govt employee) নির্দেশ ও যোগসাজশেই নিখিল গুপ্তা আমেরিকার মাটিতে একজন মার্কিন নাগরিককে খুনের পরিকল্পনা করেছিল। এর ফলে আমেরিকার মাটিতে বিদেশী সূত্রে বেআইনি কার্যকলাপের প্রমাণ ভারত সরকারের বক্তব্যের কড়া সমালোচনা করা হচ্ছে।

আরও পড়ুন : আমেরিকায় নিখোঁজ ভারতীয় পড়ুয়া! ঘনাচ্ছে রহস্য

এফবিআই-এর এই বিবৃতির পরই ভারতের সম্মানে শুধুমাত্র মোদি (Narendra Modi) সরকারের ষড়যন্ত্রের কারণে যে কালি লেগেছে, তার সমালোচনা তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের (Sagarika Ghose)। এটা নরেন্দ্র মোদি সরকারের জন্য বিরাট অসম্মানের। আমেরিকার মাটিতে মার্কিন নাগরিককে খুনের ষড়যন্ত্রের কাজ নিখিল গুপ্তা ভারতীয় সরকারি কর্মীর সঙ্গে যুক্ত হয়েই করেছেন বলে স্বীকার করেছেন।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...