Wednesday, June 17, 2026

শনিবার সোনার দামে বড় বদল! জেনে নিন আজ কত হল রুপোর দাম 

Date:

Share post:

প্রেম দিবসে (Valentine’s Day) প্রিয় মানুষকে সোনার আংটি কিংবা পেন্ডেন্ট উপহার হিসেবে দিতে চান? তাহলে দোকানে যাওয়ার আগে একবার জেনে নিন আজকের সোনার দামের (Gold price today) হাল হকিকত। বিয়ের মরশুম (wedding season) আর ভালোবাসার দিনে সোনার দামে পরিবর্তন হয়েছে। শনিবার অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ২২ ক্যারেট এক গ্রাম সোনার দাম ১৪ হাজার ৭৬৫ টাকা। সমপরিমাণ ১৮ ক্যারেটের দাম হয়েছে ১২ হাজার ১২৫ টাকা হয়েছে। অর্থাৎ দিন কয়েক আগে যে দামটা প্রায় দু লক্ষের দুয়ারে পৌঁছে গেছিল, সেই তুলনায় দাম অনেকটাই কমেছে। এমনকি শুক্রবারে থেকেও গড়ে প্রায় দুই হাজার টাকার বেশি দাম কমেছে শনিবার। ২২ ক্যারেটের এক গ্রাম হলমার্ক সোনার দাম আজ হয়েছে ১৪ হাজার ৭২৫ টাকা।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে টাকার বিনিময় হারের প্রভাব পড়ে সোনা-রুপোর মতো মূল্যবান ধাতুর উপর। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়লে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝোঁকেন। তাই দাম বৃদ্ধি অনিবার্য হয়ে ওঠে। কলকাতা, মুম্বই, দিল্লি ও চেন্নাইয়ের মতো বড় শহরগুলিতে দামের সামান্য পার্থক্য দেখা যাচ্ছে। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে হলুদ ধাতুর দাম আরও ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এদিন ১ কেজি রুপোর দাম (silver price today) হয়েছে ২ লক্ষ ৫১ হাজার ৮১২ টাকা। সোনা ও রুপো কেনার সময়ে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...