Monday, March 30, 2026

লাল হলুদের প্রথম একাদশে সাউল, টিফোতে গর্বের ইতিহাস সমর্থকদের

Date:

Share post:

আইএসএলের (ISL) প্রথম ম্যাচ খেলতে নামল ইস্টবেঙ্গল(East Bengal)। নর্থইস্ট দলের বিরুদ্ধে ম্যাচে জল্পনা কাটিয়ে দলে থাকলেন সাউল ক্রেসপো। রবিবার দলের অনুশীলনে ছিলেন না । তবে এই ম্যাচে অস্কার তাঁকে প্রথম একাদশে রাখলেন।

সোমবার সন্ধ্যায় যুবভারতীতে অবশ্য লাল হলুদ সমর্থকদের চেনা ভিড় দেখা গেল না , গ্যালারির বেশির ভাগ অংশ ফাঁকা। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে গ্যালারির এমন দৃশ্য অবশ্যই ফুটবলের জন্য ভালো বিজ্ঞাপন নয়। অবশ্য সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে যুবভারতীর অর্ধেক ভরবে এটা ভাবা ভুল।তবে খেলা শুরুর পর কিছুটা হলেও দর্শক ভরল ।

তবে এই ম্যাচেও লাল হলুদ সমর্থকরা বজায় রাখলেন টিফো সংস্কৃতি। তাতে লেখা, ” one badge, one dreme, one legacy, Carry the armband, carry the pride.”

লাল হলুদ সমর্থকদের টিফোতে তুলে ধরলেন মহিলার দলের সাফল্যের কথাই। সাম্প্রতিক সময়ে ইস্টবেঙ্গলের মহিলা দল দেশ-বিদেশে একাধিক সাফল্য পেয়েছে। গর্বের ইতিহাসই উঠে এল টিফোতে। মহিলা দলের সাফল্যই অনুপ্রাণিত করুক পুরুষ দলকেও, এমনই প্রত্যাশার কথা তুলে ধরলেন লালুর সমর্থকরা। এবার ইস্টবেঙ্গল দল অনেক শক্তিশালী ।ফলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন সমর্থকরা ।

এর আগে মোহনবাগান ম্যাচেও টিফো দেখা গিয়েছিল সেখানে অবশ্য সাম্প্রতিক সময়ের কথাই উঠে এসেছিল।

ইস্টবেঙ্গলের প্রথম একাদশ: প্রভসুখরন গিল, আনোয়ার আলি, মিগুয়েল, ইউসুফ, নন্দ কুমার, সাউল ক্রেসপো, জেকসন সিং, জয় গুপ্তা, বিপিন সিং, মহম্মহ রশিদ।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...