Monday, March 30, 2026

১ মার্চ থেকে রাজ্যে বিজেপির ৯ রথ: ‘ট্যাক্সি’যাত্রা কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে সেই একই পথে বঙ্গ বিজেপি। যেভাবে গোবলয়ের রাজ্যগুলিতে চিরাচরিত রথযাত্রা করে প্রথাগত ভোট প্রচারে নামে বিজেপি, সেভাবেই বাংলাতেও ভোট প্রচারে (campaign) নামতে চলেছে বঙ্গ বিজেপি (Bengal BJP)। যোগ দেবেন কেন্দ্রীয় নেতৃত্বও। আগামী মাসের শুরু থেকেই সেই পর্ব শুরু হচ্ছে। মঙ্গলবার সেই লক্ষ্যেই রাজ্যের প্রথম সারির নেতৃত্বকে যাবতীয় রূপরেখা তৈরি করে দিলেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা।

নির্বাচনের আগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসংযোগে নেমেছিলেন বঙ্গ বিজেপির নেতারা। কিন্তু প্রথম দিকে সাড়া মিললেও আদতে সেই সব পরিকল্পনাই ফ্লপ হয়েছে। বিশেষত বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার ঘটনা ও এসআইআর (SIR) করে সাধারণ বাঙালিকে হয়রান করায় রাজ্যের মানুষ আরও বেশি করে বিজেপির থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছে, তা বিজেপি নেতৃত্বের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে।

ফলে নির্বাচন ঘোষণার অনেক আগে থেকেই যে নেতাদের মানুষের কাছে পরিচিত করতে মাঠে নামাতে হবে, তা বিলক্ষণ বুঝে গিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। সেই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়েছে, জিতে গিয়েছে বিজেপি (BJP), এমন মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে। ১ মার্চ থেকেই তাই বিজেপির রথযাত্রার (Rathyatra) পরিকল্পনা প্রকাশ্যে আনা হল মঙ্গলবার। ১ মার্চ প্রথম রথ বেরোবে পাঁচ জায়গা থেকে – কোচবিহার দক্ষিণ, কৃষ্ণনগর দক্ষিণ, কুলটি, গড়বেতা ও রায়দিঘি। ২ মার্চ বেরোবে চার জায়গা থেকে – ইসলামপুর, সন্দেশখালি, হাসনাবাদ, আমতা।

আরও পড়ুন : SIR-এর নামে বৈধ ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত! পিংলার মিছিলে গর্জে উঠলেন কুণাল

বিজেপির এই পরিকল্পনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। রথযাত্রাকে কটাক্ষ করে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, যে বিজেপি বিএলএ-২(BLA-2) পায় না। নির্বাচন কমিশনকে বলে অন্য জায়গা থেকে বেপাড়ার ছেলে এনে বিএলএ-২ করতে হয়। যাদের বুথেই লোক নেই, তাদের আবার রথ যাত্রা। ওটা ওদের বিদায় যাত্রা। ট্যাক্সি করে চারটে লোক এনে অন্য জায়গায় ছবি তুলবে।

Related articles

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...