Monday, March 30, 2026

ফের আদালতে আরজি কর কাণ্ডে মৃতার বাবা-মা

Date:

Share post:

তদন্তে অসন্তোষ প্রকাশ করে ফের আদালতের দ্বারস্থ হলেন আরজি কর (RG Kar Case) নির্যাতিতার বাবা -মা। মঙ্গলবার শিয়ালদহ আদালতে (Sealdah Court) তাঁরা ধর্ষণ ও খুনের মামলা নিয়ে তদন্তকারী দলগুলির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন। তাঁদের আইনজীবী জানান, পুলিশ এবং সিবিআই— উভয়ের ভূমিকাই খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন তাঁরা। যদিও ইতিমধ্যেই এই মামলায় দোষীর সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। তবে বারবার পুলিশ হোক বা সিবিআই তদন্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার মা-বাবা। বারবার এই অবস্থান বদলে এটা স্পষ্ট যে সন্তান হারা বাবা-মায়ের যন্ত্রণার সুবিধা নিয়ে পিছন থেকে কলকাঠি নাড়াচ্ছে অন্য কেউ।

এদিন আদালতে পুলিশকর্মী অনুপ দত্তকে গ্রেফতারের দাবিতে তাঁরা শিয়ালদহ আদালতে আবেদন জানিয়েছেন। শুধু তাই নয়, ঘটনার আগে তরুণী চিকিৎসকের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের-সহ আরও কয়েক জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আর্জিও জানিয়েছেন তাঁরা। শিয়ালদহ আদালত ইতিমধ্যেই আবেদন গ্রহণ করেছে। সূত্রের খবর, এ দিন দুপুরেই বিষয়টি নিয়ে শুনানি হতে পারে। আরও পড়ুন: সুরের টানে একাকার শহর-গ্রাম: রবীন্দ্র সদনে ‘সহজিয়া’ উৎসব

এই মামলায় বিচারের রায় ঘোষণার পরেও ‘বিচার মেলেনি’ বলে অভিযোগ পরিবারের। তাঁদের দাবি, ঘটনার পূর্ণ সত্য এখনও সামনে আসেনি। অপরাধে এক জন নয়, একাধিক ব্যক্তি জড়িত। সেই সূত্রে তাঁদের করা মামলা এখনও বিচারাধীন। এমত অবস্থায় ফের আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...