Thursday, March 12, 2026

বিজেপি রাজ্যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস! গ্রেফতার শিক্ষিকা

Date:

Share post:

ডবল ইঞ্জিন সরকারের (BJP Ruled govt.) শিক্ষাব্যবস্থার চূড়ান্ত অবনতির প্রমান প্রকাশ্যে! শিক্ষা ব্যবস্থা তলানিতে ঠেকেছে সেই নিয়ে সন্দেহের অবকাশ আগেই ছিল না এবার পরীক্ষার হলেও ঘটে গেল আজব ঘটনা। যেখানে স্কুলে জীবনের সবথেকে বড় পরীক্ষায় কড়া নজরদারি চালানোর কথা শিক্ষিকার সেখানে তিনি নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফাঁস করলেন প্রশ্নপত্র। মধ্যপ্রদেশের বুরহানপুর জেলায় দশম শ্রেণির বোর্ড পরীক্ষা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

মঙ্গলবার টুকাইথাড় এলাকার একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ইংরেজি পরীক্ষা চলছিল। গার্ডের দায়িত্বে থাকা রাজকুমারী সোনি নামে এক শিক্ষিকা পরীক্ষা চলাকলীন মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করেন। পুলিশের তরফে এই ঘটনায় দাবি করা হয়েছে তাঁর উদ্দেশ্য ছিল বাইরের কাউকে দিয়ে উত্তর তৈরি করে পরীক্ষার্থীদের সাহায্য করা। আরও পড়ুন: SIR শুনানির পরেও কাজের চাপ! কালিয়াচকে BLO মৃত্যুতে প্রশ্ন

কিন্তু এতকিছুর পরেও জেলা প্রশাসনের অদ্ভুত দাবি ‘প্রশ্ন ফাঁস’ হয়নি। পরীক্ষাকেন্দ্রের গোপনীয়তা ভাঙার মতো বিষয়টিকে তাঁরা গুরুত্ব দিতে নারাজ সেই কথা বলার অপেক্ষা রাখে না। এমন একটা গুরুতর অপরাধে ওই শিক্ষিকার বিরুদ্ধে মধ্যপ্রদেশ রিকগনাইজ়ড এগজ়ামিনেশন অ্যাক্ট এবং ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। ইন্দোর ডিভিশনের কমিশনার কর্তব্যে গাফিলতির অভিযোগে পরীক্ষাকেন্দ্রের সুপার জিতেন্দ্র কুমার কুলকার্নি এবং সহকারী সুপার অনিতা দীক্ষিতকে সাসপেন্ড করেছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

spot_img

Related articles

দেশজুড়ে এলপিজি সংকট, সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিক্ষোভ বিরোধী জোটের

গ্যাসের সংকটে নাকাল আমজনতা। বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের মকরদ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বিরোধী জোটের সাংসদদের। যোগ দিয়েছেন...

মহাকুম্ভের ভাইরাল মোনালিসার ‘লাভ জেহাদ’! বামপন্থী হস্তক্ষেপে বিয়ে মুসলিম প্রেমিকের সঙ্গে 

কুম্ভ মেলা থেকে গ্ল্যামার দুনিয়া ডাক পাওয়া বিড়ালাক্ষী মালাপসারিণী মোনালিসা (Maha Kumbh Monalisa) ফের খবরে শিরোনামে। এবার তাঁর...

আজ বাংলার নতুন রাজ্যপাল আর এন রবির শপথগ্রহণ অনুষ্ঠান

রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) অপমানজনক হুইপ জারি করে সরিয়ে...

গ্যাসের সঙ্কট মোকাবিলায় আজ জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকার, কেন্দ্র যতই পরিষেবা স্বাভাবিক প্রমাণের চেষ্টা করুক না কেন বাস্তব ছবিটা ঠিক তার বিপরীত।...