Wednesday, April 1, 2026

প্রয়াত জনপ্রিয় কৌতুক শিল্পী উত্তম দাস, শোকপ্রকাশ প্রসেনজিতের

Date:

Share post:

ফের বিনোদন জগতে শোকের ছায়া। প্রয়াত বাংলার কৌতুক জগতের জনপ্রিয় শিল্পী উত্তম দাস (Uttam Das)। আশির দশকে তাঁর কণ্ঠের জাদু ছড়িয়ে পড়েছিল বাংলার প্রতিটি ঘরে। খড়দহের এক অতি সাধারণ নিম্নবিত্ত পরিবার থেকে লড়াই শুরু করে শুধুমাত্র প্রতিভার জোরে আকাশ ছোঁয়া যে অসম্ভব নয় সেই কথাই প্রমাণ করেছিলেন তিনি। তাঁর অকালপ্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chaterjee)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে (Social Handle) স্মৃতিচারণা করে তিনি লেখেন, “মঞ্চে উঠলেই তিনি জাদু সৃষ্টি করতেন। উত্তম ছিলেন এক বিরল প্রতিভা। তাঁর চলে যাওয়া বড় অপূরণীয় ক্ষতি, তবে তাঁর কাজ ও স্মৃতি বাঙালির হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।”

উত্তম দাসের  (Uttam Das) প্রয়াণে একটি যুগের সমাপ্তি ঘটল। তাঁর দক্ষতা আগামী প্রজন্মের শিল্পীদের কাছে অনুপ্রেরণা। মঞ্চে পারফর্ম করা ছাড়াও তাঁর ক্যাসেটও প্রকাশিত হয়েছে। তার মধ্যে অন্যতম ছিল ‘হাসির মালপোয়া’ ও ‘হাসির হেডলাইট’। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে গোটা বাংলা বিনোদন দুনিয়ায়।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...