Friday, April 3, 2026

মণি ‘হারা’ পৃথিবী! ‘চৌরঙ্গী’ উপন্যাসের স্রষ্টার প্রয়াণে শোকস্তব্ধ অভিষেক

Date:

Share post:

চিরঘুমের দেশে পাড়ি দিলেন ‘চৌরঙ্গী’, ‘জন অরণ্য’-এর স্রষ্টা সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়(Monishankar Mukharjee)। আজ, শুক্রবার দুপুর ১টা ১২ মিনিটে প্রয়াত হন তিনি। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ভর্তি ছিলেন হাসপাতালে। সাহিত্যিকের প্রয়াণে শোকের ছায়া পাঠক, অনুরাগী, এবং সাহিত্যমহলে। শঙ্করের (Monishankar Mukharjee)প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee)।

সোশ্যাল মিডিয়ায় অভিষেক লিখেছেন,”‘চৌরঙ্গী’ উপন্যাসের স্রষ্টা বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় (শঙ্কর)-এর প্রয়াণে আমি গভীরভাবে শোকস্তব্ধ। আমি তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আমার আন্তরিক সমবেদনা।”

শঙ্করের লেখনীর আধারে উঠে এসেছে সাধারণ মানুষের জীবনসংগ্রামের না-বলা কথা। ‘কত অজানারে’ উপন্যাস লিখে জনপ্রিয়তা লাভ করেন। তাঁর উপন্যাস অবলম্বনে তৈরি ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘চৌরঙ্গী’ চলচ্চিত্র শংকরের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। এই ছবিতে উত্তমকুমারের অভিনয় আলাদা মাত্রা এনে দিয়েছিল। এ ছাড়াও তিনি লিখেছেন, ‘সীমাবদ্ধ’, ‘জন অরণ্য’, ‘চরণ ছুঁয়ে যাই’, ‘অচেনা অজানা বিবেকানন্দ’ ইত্যাদি। তাঁর ‘সীমাবদ্ধ’ ও ‘জন অরণ্য’ উপন্যাসদু’টির চিত্ররূপ দিয়েছিলেন সত্যজিৎ রায়।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...