Monday, April 6, 2026

বিধানসভা থেকে হালিশহর মহাশ্মশান: শুভ্রাংশুকে আগলে মুকুলের শেষযাত্রায় অভিষেক

Date:

Share post:

বিধানসভা থেকে হালিশহর মহাশ্মশান- পরিবারের সদস্যের মতো মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের পাশে থাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভায় মাল্যদানের পরে কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়ি গিয়েও মরদেহে মাল্যদান করেন অভিষেক। এর পরে কাঁচরাপাড়া থেকে হালিশহর মহাশ্মশান পর্যন্ত দীর্ঘপথ শুভ্রাংশুকে পাশে নিয়ে মুকুলের শোকমিছিলে পা মেলান তৃণমূলের সেনাপতি। 

রবিবার গভীর রাতে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ৭২ বছর বয়সী রাজনীতিবিদ মুকুল রায়ের। সোমবার মৃত্যু সংবাদ পেয়েই দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ তৃণমূল নেতৃত্ব স্যোশাল মিডিয়ায় শ্রদ্ধা জানান। হাসপাতালেই শুভ্রাংশু জানান, তাঁর বাবার শেষ যাত্রার যাবতীয় ব্যবস্থা করে দিয়েছেন অভিষেক ৷ পরে বিধানসভায় মরদেহ নিয়ে যাওয়ার পরে শ্রদ্ধা জানান, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, অভিষেক-সহ তৃণমূলের মন্ত্রী-বিধায়করা। 

বিধানসভা থেকে দেহ নিয়ে যাওয়া হয় মুকুল রায়ের কাঁচরাপাড়ার বাড়ি যুগল ভবনে। সেখানেও পৌঁছন অভিষেক। পিতৃহারা শুভ্রাংশুকে কাছছাড়া করেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মরদেহে মাল্যদানের পরে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। সেখানে থেকে শেষ যাত্রায় পা মেলালেন তিনি৷ কাঁচরাপাড়া থেকে হালিশহর মবাশ্মশান- দীর্ঘ পথ আগাগোড়াই মুকুল পুত্র শুভ্রাংশুর পাশে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ 

দীর্ঘদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে ছিলেন মুকুল রায়। তাঁর শেষযাত্রায় সামিল হয়ে বঙ্গ রাজনীতির ঐতিহ্যকে ঋদ্ধ করলেন দলের বর্তমান সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...