Monday, April 6, 2026

কেরালায় ভাঙল পুরসভার বাড়ির চাঙড়, মৃত ৩

Date:

Share post:

কোঝিকোড় পুরসভার অন্তর্গত একটি বাড়ির চাঙড় ভেঙে পড়ে তিন জনের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। এদিনের ঘটনায় গুরুতর জখম হয়েছেন দু’জন। সোমবার বেলা ১২টা নাগাদ কোজিকোড়ের ভালিয়ানগড়ি এলাকায় একটি বাড়ি থেকে চাঙড় ভেঙে পড়ে। মৃত তিনজনই শ্রমিক বলে জানা গিয়েছে। যে বাড়ি থেকে চাঙড় ভেঙে পড়ে সেটি পুরোনো পাআসপোর্ট অফিস বলে জানা গিয়েছে। পুলিশ আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে।

নিহত জব্বার, আশরাফ এবং বশির সহ অন্যান্যরা লোডিং-আনলোডিং কাজ করছিলেন। পুলিশ জানিয়েছে, বিচ রোডের পুরাতন পাসপোর্ট অফিসের এই বাড়িতে একটি ভারী কংক্রিটের চাঙড় হঠাৎ করেই ভেঙে পড়ে এবং নীচে সেই সময়ে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিকরা। দুর্ভাগ্যবশত তাঁদের উপর আছড়ে পড়ে কংক্রিটের চাঙড়। আহত শ্রমিকদের কোঝিকোড় মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনা কোঝিকোড় প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক জনরোষ সৃষ্টি করেছে। স্থানীয়রা প্রশাসনের চরম গাফিলতির অভিযোগ করেছেন। প্রাথমিক তথ্য অনুসারে, ফায়ার সার্ভিস বিভাগ আগেই সতর্ক করেছিল যে বাড়িটি নিরাপদ নয় এবং অবিলম্বে এটি ভেঙে ফেলার কথা বলা হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠছে এরপরেও কেন বাড়িটি এই অবস্থায় ফেলে রাখা হয়েছিল? আরও পড়ুন: সুপ্রিম নির্দেশ মেনে মঙ্গলেই শুরু SIR-এর চূড়ান্ত নথি যাচাই

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...