Monday, April 6, 2026

মুকুল রায়ের প্রয়াণে শোকবার্তা মোদির: শোক প্রকাশ অভিষেক, বিরোধী দলনেতার

Date:

Share post:

মৃত্যুর মধ্যে দিয়ে মুকুল রায় কতটা পাশে পেলেন তাঁর কাজ করা দুই দলের থেকে তা সময়ই বলবে। তবে প্রয়াণের খবরে শোকপ্রকাশে কার্পণ্য রাখল না কোনও দলই। একদিকে তাঁর প্রয়াণের পরে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তরফ থেকে সব ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয় দলীয় নেতৃত্বকে। অন্যদিকে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। ছেলে শুভ্রাংশু রায়ের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি শোক প্রকাশ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।

মুকুল রায়ের প্রয়াণেও নিজেকে বাঙালিপ্রেমী প্রমাণের চেষ্টা দেশের প্রধানমন্ত্রীর। একসময়ের কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি বিধায়ক মুকুল রায়ের (Mukul Roy) পুরোনো ছবি শেয়ার করে শোকবার্তায় নরেন্দ্র মোদি (Narendra Modi) লেখেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মুকুল রায় জি’র প্রয়াণে শোকাহত। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সমাজসেবামূলক প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাই।

পরিবারের পাশে থাকার পাশাপাশি সমাজ মাধ্যমে শোক প্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি লেখেন, মুকুল রায়ের মৃত্যুতে বাংলার রাজনৈতিক ইতিহাসের একটি যুগের অবসান। তিনি ছিলেন এমন এক প্রবীণ নেতা যাঁর অভিজ্ঞতার ভাণ্ডার ছিল বিশাল। তাঁর রাজনৈতিক অবদান রাজ্যের জনসাধারণের ও রাজনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ের গঠনে সহায়তা করেছিল।

দলে তাঁর অবদানের কথা স্মরণ করে অভিষেক লেখেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা স্তম্ভ হিসাবে তিনি সংগঠনের গোড়ার বছরগুলিতে সংগঠনের সম্প্রসারণ ও সুসংহতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জনজীবনের প্রতি তাঁর নিষ্ঠা শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।

আরও পড়ুন : ভালো কিছু স্মৃতি মনে থাক: মুকুল প্রয়াণে স্মৃতিচারণ কুণাল ঘোষের

একসময় দীর্ঘদিন পাশাপাশি দেখা যেত তাঁদের। বিজেপি ছাড়ার পরে সেই মুকুল রায়ের বিরুদ্ধেই দলত্যাগ বিরোধী আইনে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলা আজও অমীমাংসিত রেখেই পরলোকে মুকুল রায়। তাঁর প্রয়াণে শোকবার্তা আনুষ্ঠানিকতা ভোলেননি শুভেন্দু। তিনি লেখেন, প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের দুঃখজনক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...