Sunday, April 5, 2026

নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস! মৃত কমপক্ষে ১৮, আহত অনেক

Date:

Share post:

নেপালের পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়লো বাস (Nepal bus accident)! দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু। রবিবার গভীর রাতে পোখরা থেকে কাঠমান্ডু (Pokhara to Kathmandu) যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় উদ্ধারকারী দল এবং পুলিশ বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাতে ৩৫ জন যাত্রী নিয়ে পোখরা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বাসটি। পৃথ্বী মহাসড়ক ধরে যাওয়ার সময়ে রাত ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। কাঠমান্ডু থেকে ৯০ কিলোমিটার দূরে ধাদিং জেলার বেণীঘাট রোরাং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশূলী নদীতে উল্টে পড়ে বাসটি। জেলা ট্রাফিক পুলিশ প্রধান শিশির থাপা জানিয়েছেন, মৃতের সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে। অন্তত ২৫ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কী ভাবে ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, বাসের গতি অত্যন্ত বেশি ছিল। যার জেরেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ ছাড়াও খতিয়ে দেখা হচ্ছে বাকি দিকগুলি। আরও পড়ুন: ৬০০ দিন হাসপাতালে: মুকুল-প্রয়াণে ফোন ‘সেনাপতির’, জানালেন ছেলে শুভ্রাংশু

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...