Monday, April 6, 2026

জামিন হল না সন্দীপসহ আরজি কর ‘আর্থিক বেনিয়ম’ মামলায় ৫ অভিযুক্তের

Date:

Share post:

আরজি কর ‘আর্থিক বেনিয়ম’ (RG Kar financial irregularities case) মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও তাঁর সঙ্গীদের জামিনের আবেদন খারিজ করলো কলকাতা হাইকোর্ট। দীর্ঘ শুনানির পর সোমবার এই আবেদন খারিজ করেছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ। এদিন বিচারপতি জানান, তদন্তের এই পর্যায়ে সন্দীপ ঘোষ, আফসার আলি খান, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আশিস পাণ্ডেকে জামিন দেওয়া সম্ভব নয়।

সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষ থাকাকালীন তাঁর বিরুদ্ধে আরজি করের ডেপুটি সুপারের অভিযোগ করেন, তিন বছরেরও বেশি সময় ধরে হাসপাতালের মধ্যে দুর্নীতি চালান সন্দীপ। অভিযোগ, প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম কেনার নামে টেন্ডারে আর্থিক কারচুপি করেছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ। সরকারি নিয়ম না মেনে নিজের ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ী ও পরিচিতদের মধ্যে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তাতে নাম জড়ায় বাকিদের। আরও পড়ুন: তামিলনাড়ুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: বাদ পড়লো কত!

এই মামলায় গত ২ সেপ্টেম্বর প্রথম গ্রেফতার হন সন্দীপ ঘোষ। সিবিআই জেরার পর গ্রেফতার করা হয় আফসার আলি, বিপ্লব সিংহ এবং সুমন হাজরা, আরজি করের হাউস স্টাফ আশিস পাণ্ডেকে। সিবিআই গত ২৯ নভেম্বর আলিপুর আদালতে এই পাঁচজনের বিরুদ্ধেই চার্জশিট জমা দিয়েছে। এদিন জামিনের আবেদন করা হলেো তা খারিজ করে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...