Monday, April 6, 2026

যোগীরাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ শিশু-সহ মৃত ৬

Date:

Share post:

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরাটে একটা বাড়িতে আগুন লেগে পাঁচ শিশু-সহ ছয় জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে মিরাটের লিসারি গেট থানা এলাকায় কিদোয়াই নগরের বাসিন্দা ইকবালের বাড়িতে হঠাৎ আগুন (Messi fire incident) লেগে যায়। বাড়িটি অত্যন্ত সরু গলির ভিতরে হওয়ায় আগুন নেভাতে রীতিমত বেগ পেতে হয় দমকলবাহিনীকে। মিরাটের এসপি অবিনাশ পান্ডে জানিয়েছেন সোমবার রাত ৮টার দিকে কিদওয়াই নগরে এই ঘটনা ঘটে। পুড়ে যাওয়া সকলকেই সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা তাঁদের মধ্যে ছয়জন রুখসার (২৫), মাহবিশ (১২), হাম্মাদ (৪), আকদাস (৪), নাবিয়া (৪ মাস) এবং ইনায়েতকে (৪ মাস) মৃত ঘোষণা করেন। আহত মহিলা, আমির বানো (৫৫), চিকিৎসাধীন। তাঁরা সকলেই কিদওয়াই নগরের সুরাহি ওয়ালি মসজিদের কাছে ৩ নম্বর গলি এলাকার বাসিন্দা।

এদিন রাত ৮:৪৯ মিনিটে ইকবাল আহমেদের বাড়িতে আগুন লাগার খবর জানা যায়। এরপর পুলিশ ও দমকল বাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, বাড়িতে দর্জির কাজ চলে যার জন্য সেখানে প্রচুর পরিমাণে কাপড় মজুত করা হয়েছিল। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে তবে গোটা ঘটনার তদন্ত চলছে। আরো পড়ুনঃ কলকাতায় শুটআউট, রাতের শহরে যুবককে লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি!

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...