Tuesday, April 7, 2026

ফের বাংলার মুকুটের সেরার তকমা, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে দেশে প্রথম

Date:

Share post:

স্বল্প সঞ্চয়ে ফের দেশের শীর্ষে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আওতাধীন বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে জমার অঙ্কের নিরিখে প্রথম স্থান দখল করেছে বাংলা (West Bengal Small Savings)। ডাক বিভাগের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে স্বল্প সঞ্চয় প্রকল্পে মোট জমা পড়েছে প্রায় ২ লক্ষ ৬ হাজার কোটি টাকা। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র—১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা। তৃতীয় স্থানে উত্তরপ্রদেশ—১ লক্ষ ৫২ হাজার কোটি টাকা। ব্যক্তিগত সঞ্চয়ের হার দেশজুড়ে কমছে বলে যখন উদ্বেগ বাড়ছে, সেই প্রেক্ষিতে বাংলার এই সাফল্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অর্থনীতিবিদেরা। আরও পড়ুন: পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহার বাড়াতে বিশেষ উদ্যোগ রাজ্যের! চালু হচ্ছে সৌরচালিত ডিপ টিউবওয়েল

রাজ্যে সবচেয়ে বেশি টাকা জমা হয়েছে মান্থলি ইনকাম স্কিমে—৬৬ হাজার ১৪৯ কোটি টাকা। দ্বিতীয় স্থানে টাইম ডিপোজিট বা এক থেকে পাঁচ বছরের মেয়াদি আমানত—৬০ হাজার ৯২৮ কোটি টাকা। রেকারিং ডিপোজিটে জমা পড়েছে ১৪ হাজার ১০৯ কোটি টাকা এবং পিপিএফে ৯ হাজার ৬০৮ কোটি টাকা।
তবে অ্যাকাউন্ট খোলার নিরিখে এগিয়ে তামিলনাড়ু। সেখানে মোট অ্যাকাউন্টের সংখ্যা প্রায় ৩ কোটি ৪০ লক্ষ। দ্বিতীয় স্থানে উত্তরপ্রদেশ—৩ কোটি ১৩ লক্ষ। পশ্চিমবঙ্গে অ্যাকাউন্টের সংখ্যা ২ কোটি ২১ লক্ষ ৬২ হাজার। অর্থাৎ অ্যাকাউন্টের সংখ্যা কম হলেও জমার পরিমাণে এগিয়ে বাংলা। অ্যাকাউন্ট-পিছু গড় জমার অঙ্ক বেশি বলেই এই সাফল্য।রাজ্যে সবচেয়ে বেশি খোলা হয়েছে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট—৮৪ লক্ষ ৮০ হাজার। তার পরে রেকারিং ডিপোজিট—৫০ লক্ষ ২০ হাজার। উল্লেখযোগ্য, রেকারিং ডিপোজিটই একমাত্র প্রকল্প যেখানে এজেন্ট হিসেবে কাজ করতে পারেন শুধু মহিলারা। কমিশনের হারও সবচেয়ে বেশি, চার শতাংশ। অর্থনীতিবিদদের মতে, ব্যক্তিগত সঞ্চয়ের প্রবণতা যখন সার্বিক ভাবে নিম্নমুখী, তখন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বাংলার শীর্ষস্থান আর্থিক সচেতনতারই ইঙ্গিত দেয়।

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...