Wednesday, March 18, 2026

শুক্রবারই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, সবচেয়ে বেশি মোতায়েন পূর্ব মেদিনীপুরে! 

Date:

Share post:

এসআইআর (SIR) পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগের দিনই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)! শনিবার অর্ধেক বাহিনী এসে পৌঁছবে। রবিবারের মধ্যে প্রথম দফার ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় আসবে বলে জানা গেছে। ইতিমধ্যেই স্পর্শকাতর জেলা চিহ্নিত করে কোথায় কত কোম্পানি বাহিনী মোতায়ন করা হবে সেই সংক্রান্ত আলোচনাও হয়েছে বলে সূত্রের খবর। মনে করা হচ্ছে পূর্ব মেদিনীপুরে সবথেকে বেশি বাহিনী থাকবে। কলকাতায় ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে খবর।

নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফে বলা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর অশান্তির আশঙ্কায় আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  মার্চের ১০ তারিখের মধ্যে মোট ৪৮০ কোম্পানি বাহিনী থাকবে রাজ্যে। প্রথম দফায় পয়লা মার্চের (রবিবার) মধ্যে ২৪০ কোম্পানি বাহিনী আসবে বলে জানা গেছিল। তবে এবার খবর শুক্রবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারির মধ্যেই বেশ কয়েক দফা বাহিনী চলে আসছে। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকবে পূর্ব মেদিনীপুরে (East Midnapore)। স্পর্শকাতর এই জেলায় ১৪ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর সুত্রের। এছাড়াও মালদহে ১২ কোম্পানি, বারাসতে ৪ কোম্পানি, বিধাননগরে ৪ কোম্পানি, বারাকপুরে ৯ কোম্পানি, বীরভূমে ৭ কোম্পানি, ডায়মন্ড হারবার ৬ কোম্পানি, বারুইপুরে ৫ কোম্পানি, সুন্দরবনে ৪, মুর্শিদাবাদে ৮, জঙ্গিপুরে ৮, হাওড়া গ্রামীণ এলাকায় ৮ কোম্পানি বাহিনী মোতায়েন করা হতে পারে বলে কমিশন (ECI) সূত্রে জানা যাচ্ছে।

পাশাপাশি, ভোট ঘোষণার দিন থেকেই রাজ্যে পর্যবেক্ষক নিয়োগের ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি বিধানসভা কেন্দ্রে ১ জন করে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করা হবে। তাঁদের নজরদারিতেই চলবে মনোনয়ন প্রক্রিয়া। যদিও এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

spot_img

Related articles

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে...