Wednesday, April 8, 2026

কারও পৌষমাস কারও সর্বনাশ, ইডেনে বাড়ছে সেমিফাইনালের সম্ভাবনা

Date:

Share post:

ইডেনে(Eden) বাড়ল টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সেমিফাইনাল(Semifinal) ম্যাচের সম্ভাবনা। শেষ চারের ম্যাচ নিয়ে সূচি ঘোষণার পর থেকেই আশা আশঙ্কার দোলাচলে ইডেন(Eden)। তার মধ্যে কয়েকদিন আগেই আইসিসির নির্দেশিকায় সম্ভাবনা কমেছিল কলকাতার। কিন্ত কথায় আছে রাখে হরি মারে কে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রের বিদায়ে ইডেনের(Eden) আশঙ্কা কমে আশা বেড়েছে।

প্রাথমিকভাবে ঠিক ছিল সেমিফাইনালের তিন ভেন্যু, কলকাতা, মুম্বই, কলম্বো। সহজ রফা ছিল ভারতের খেলা পাকিস্তান বিরুদ্ধে না হলে সেটা মুম্বইতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে হলে সেটা হবে কলম্বোতে। ভারত সেমিফাইনালে উঠলে কোন মাঠে খেলবে তা প্রতিপক্ষ অনুসারে চূড়ান্ত হবে। পরিস্থিতি যা তাতে পাকিস্তানের উঠার সম্ভাবনা কম।

নতুন শর্ত দিয়েছিল শ্রীলঙ্কাও। তারাও নিজেদের দেশের মানুষের সামনে সেমিফাইনাল খেলতে চাইছিল। একটি ক্রীড়া ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে আইসিসি বার্তা দিয়েছিল, ‘‌প্রথম সেমিফাইনাল কলম্বো বা কলকাতার মধ্যে কোথাও একটা হবে। প্রথমে ঠিক ছিল পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে তাহলে সেটি হবে কলম্বোতে। পাকিস্তান না উঠলে হবে কলকাতায়। কিন্তু যদি পাকিস্তানের পরিবর্তে শ্রীলঙ্কা সেমিফাইনালে ওঠে এবং তারা ভারত ছাড়া অন্য কোনও দলের মুখোমুখি হয়, সেক্ষেত্রে ইডেন নয় প্রথম সেমিফাইনাল হবে কলম্বোতে।’‌

বুধবারের পর প্রথম সেমিফাইনাল অনেকটাই ইডেনের পথে এগিয়ে এসেছে। সেমির দৌড় থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। সেইসঙ্গে পাকিস্তানের সামনে কঠিন অঙ্ক। শেষ ম্যাচ বিরাট ব্যবধানে জিততে না পারলে শেষ চারের টিকিট পাবে না পাকিস্তান। বিরাট অঘটন না ঘটলে বিশ্বকাপ সেমিতে উঠছে না পাকিস্তান। ফলে আইসিসির যাবতীয় শর্তের ইতি।

ভারত সেমিতে উঠলে সেই ম্যাচ হবে মুম্বইয়ে। বাকি যে দুটি দলের ম্যাচ হোক না কেন হোলির দিনে ইডেনের ২২ গজে চার ছক্কার লড়াই দেখা যাওয়ার আশা বসন্তের মতোই রঙিন হচ্ছে।

Related articles

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...