Saturday, April 11, 2026

মুখ্যমন্ত্রীই অনুপ্রেরণা, তৃণমূলের পতাকা হাতে নিয়ে মন্তব্য অ্যাথলিট স্বপ্নার 

Date:

Share post:

জল্পনার অবসানে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত অ্যাথলিট স্বপ্না বর্মণ (Swapna Barman)। শুক্রবার সকালে কলকাতা তৃণমূল ভবনে মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)- চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসায় পঞ্চমুখ জাতীয় ক্রীড়াবিদ। জলপাইগুড়ির রাজবংশী পরিবারের মেয়ে জানান, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মানুষের জন্য উন্নয়ন করে চলেছেন সেটা অন্য কোনও রাজ্যের সম্ভব নয়। সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই ঘাসফুলে যোগদান করেছেন তিনি।

স্বপ্না ২০১৮ সালে এশিয়ান গেমসে সোনা জয়ের পরই অ্যাথলেটিকস ট্র্যাক বিদায় জানানোর কথা বলেছিলেন। পিঠের চোটের কারণে খেলা ছেড়ে তিনি এই মুহূর্তে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কর্মী। তাঁর রাজনৈতিক ময়দানে যোগদান নিয়ে জল্পনা নতুন নয়।জানুয়ারিতে শিলিগুড়ির মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অর্জুন পুরষ্কারপ্রাপ্ত আন্তর্জাতিক ক্রীড়াবিদকে সংবর্ধনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই শোনা যায় প্রাক্তন অ্যাথলিট ঘাসফুলে যোগদান করবেন। শুক্রবার তৃণমূল ভবনে গৌতম দেব, ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্যের হাত থেকে দলের পতাকা হাতে নিয়ে স্বপ্না বলেন, ‘প্রত্যেকদিন মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখে অনুপ্রাণিত হই। গ্রাসরুট লেভেল থেকে উঠে এসে বাংলাকে উনি যে স্থানে নিয়ে গিয়েছেন, তা অন্য রাজ্যে হয়নি। ভাবাও যায় না। ওনার কাজ দেখে অনুপ্রাণিত হয়েই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

 

Related articles

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, ৩ পয়েন্টের সন্ধানে লোবেরা

আইএসএলে (ISL) চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East Bengal)। চেন্নাইয়িনকে হারাতে যথেষ্ট কালঘাম ছোটাতে হল হল পিভি...

প্রচারে বেরিয়ে বাকচায় আক্রান্ত তৃণমূল প্রার্থী! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ 

ভোটের দামামা বাজতেই অশান্তির আগুনে তপ্ত পূর্ব মেদিনীপুর। শনিবার সকালে ময়নার বাকচা এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে...

বাংলার পরে তামিলনাড়ু: বিরোধী রাজ্য়ে ভোটে জিততে স্বরাষ্ট্র সচিব বদল!

বিরোধীদের হাতে কোনও রাজ্য থাকলে তা দখল করতে যেন তেন প্রকারে দখল করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। চলতি বিধানসভা...

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...