Saturday, April 11, 2026

বায়ুসেনার বিমানে দক্ষিণ আফ্রিকা থেকে ৯ চিতার আগমন কুনোয়

Date:

Share post:

আবারও সুখবর মধ্যপ্রদেশের কুনোয়। দক্ষিণ আফ্রিকার বতসোয়ানা থেকে ভারতে এল ৯ চিতা(Cheetahs)। ভারতীয় বায়ু সেনার একটি বিমানে করে চিতাগুলিকে(Cheetahs) বতসোয়ানা থেকে গোয়ালিয়রে নিয়ে আসা হয়েছে।

৯ চিতার মধ্যে ৬টি স্ত্রী এবং ৩টি পুরুষ। শনিবারই চিতাগুলিকে দেশে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে সেগুলিকে কুনো জাতীয় উদ্যানে স্থানান্তরিত করা হয়েছে।

কুনো জাতীয় উদ্যানে নতুন করে চিতাগুলি নিয়ে আসার পর স্বাভাবিকভাবেই দেশ চিতার সংখ্যা বেড়ে গিয়েছে। এখন ভারতে মোট চিতার সংখ্যা ৪৮। চার বছরের চিতার সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আফ্রিকা থেকে তৃতীয়বার তাদের নিয়ে আসা হল। তবে চিতাগুলি কতটা সুস্থ থাকবে এবং এই আবহাওয়ার সঙ্গে নিজেদের কতটা মানিয়ে নিতে পারবে সেটাই দেখার। আগেও বহু চিতা নিয়ে আসা হয়েছিল ভারতে কিন্তু অনেক চিতাই মারা গিয়েছে।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...