Saturday, April 11, 2026

ইজরায়েল-ইরান যুদ্ধে নিহত খামেনেই, ‘কাপুরুষোচিত’ হামলা বলল তেহরান

Date:

Share post:

একের পর এক মিসাইল আক্রমণ, আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই (Ayatollah Ali Khamenei)। শনিবার রাতেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) এই দাবি করেছিলেন। কিন্তু তেহরানের তরফে কোনও মন্তব্য না আসায় ধোঁয়াশা বাড়ছিল। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) খামেনেইকে মৃত ঘোষণা করেন। অবশেষে রবিবার সকালে মৃত্যুর খবর নিশ্চিত করলেও তেহরান। দেশজুড়ে সে দেশে ৪০ ঘণ্টা রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলেও আখ্যা দেওয়া হয়েছে।ইরানের সশস্ত্র বাহিনী রেভলিউশনারি গার্ডও খামেনেইয়ের মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করেছে।

শনিবার রাতে ওআমেরিকার বাঙ্কার ব্লাস্টার, টমাহকের মতো ভয়ংকর সব ক্ষেপণাস্ত্র ইরানকে তছনছ করেছে বলে দাবি মার্কিন সেনার। ইতিমধ্যেই হামলার ভিডিও (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) প্রকাশ্যে এনেছে আইডিএফ (Israel Defence Force)। ইজরায়েলি সেনার দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দফতর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মার্কিন রণতরী থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলার জেরে ইরানে প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাল্টা জবাব দেয় তেহরান। পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটি আক্রমণ করে তারা। সংযুক্ত আরব আমিরশাহির দুবাই, আবু ধাবিতে বোমা ফেলে তেহরান, খালি করে দিতে হয় বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফাও। কাতারের দোহা এবং সৌদি আরবের রিয়াধেও ইরান হামলা চালিয়েছে বলে খবর।

 

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...