Saturday, June 13, 2026

তিন মন্ত্রে পেলেন সাফল্য, ম্যাচ জিতিয়ে সূর্যকে কী পরামর্শ দিলেন সঞ্জু?

Date:

Share post:

সাধনা কখনও বিফলে যায় না। টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আটের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে ইডেনে সেটাই প্রমাণ করেছেন সঞ্জু স্যামসন(Sanju Samson)। ক্রিকেটের নন্দন কাননে নায়কোচিত ইনিংস খেলে দলকে সেমিফাইনালে তুলেছেন। লাগাতার ব্যর্থতা, সমালোচনায় বিদ্ধ হওয়া সঞ্জু র প্রতি সদয় হলেন ক্রিকেট দেবতা। মহারাজের শহরে কোন মন্ত্রে পেলেন এই রাজকীয় সাফল্য? ম্যাচ শেষে সঞ্জুর মুখে তিন মন্ত্র।

খেলা শেষে সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জু(Sanju Samson) , “ফোন বন্ধ করে দিয়েছিলাম। সমাজমাধ্যমে থেকে সরে গিয়েছিলাম। নিজের মনের কথা শুনেছি। মনকে বিশ্বাস করিয়েছি যে, আমি পারবই।” ৫০ বলে অপরাজিত ৯৭ রান, যা টি২০ বিশ্বকাপে রান তাড়া করতে নেমে ভারতের হয়ে সর্বোচ্চ স্কোরের রেকর্ড। এই অসাধারণ ইনিংস খেলে ভারতকে সেমিফাইনালে পৌঁছে দেন।

ওয়েস্ট ইন্ডিজ-এর বিরুদ্ধে প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার জেতার পর স্যামসন বলেন, এটি ছিল “আমার জীবনের অন্যতম সেরা দিন , আমি কখনও ভাবিনি যে এমন বিশেষ কিছু করতে পারব, তবে আমি শুধু আমার কর্তব্যের দিকেই মনোযোগ দিয়েছি। এক বল করে এগিয়ে যাচ্ছিলাম। খুবই কৃতজ্ঞ—আমি মনে করি, এটি আমার জীবনের অন্যতম সেরা দিন। রান তাড়া সহজ ছিল না। আমাদের দলে ব্যাটারের অভাব নেই। শিশির পড়ায় ব্যাট করতে সুবিধা হচ্ছিল। কিন্তু নিয়মিত উইকেট পড়ছিল। তাই চ্যালেঞ্জও বাড়ছিল।”

দলকে জিতিয়ে ড্রেসিংরুমে ফেরার পথে সঞ্জুকে(Sanju Samson) টুপি খুলে কুর্নিশ জানান অধিনায়ক সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। আর সঞ্জু? ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায়, তিনি জড়িয়ে ধরেন স্কাইকে। ওই সময়টায় দলনেতাকে সঞ্জুকে বলেন, “রুলায়েগা ক্যায়া পাগলে?” (কাঁদাবি নাকি পাগল?)। যা শুনে সূর্য বলেন, “অনেক কিছুই তো বলার ছিল। কিন্তু এই মুহূর্তে কী বলব বুঝতে পারছি না!”

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...