বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা ( West Bengal Final Voter list) প্রকাশ পেয়েছে ২৮ ফেব্রুয়ারি শনিবার। বাদ পড়েছে ৬৩ লক্ষেরও বেশি নাম। ৬০ লক্ষ মানুষের নাম ‘অমীমাংসিত’ তালিকায় রয়ে গিয়েছে। তারপর থেকেই ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা বেড়েছে। এবার এসআইআর আতঙ্কে আত্মহত্যার মত সিদ্ধান্ত নিল মগরাহাটের উস্তি থানার ঘোলা নয়পাড়ার বাসিন্দা রফিক আলি গাজী(৪৪)।

রফিকের পরিবারের অভিযোগ, চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নামের পাশে ‘বিচারাধীন’ দেখার পর থেকেই চিন্তায় ছিলেন রফিক। পরিবারের অভিযোগ, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভোটার ছিলেন তিনি। ভোটার কার্ড, আধার কার্ড সবই রয়েছে। আগেও একাধিকবার ভোটও দিয়েছেন। কিন্তু এবার এসআইআর শুনানিতে ডাক আসলে কমিশনের নিয়ম মেনে প্রয়োজনীয় নথি জমা দিয়েছিলেন রফিক। কিন্তু তারপরেও চূড়ান্ত ভোটার তালিকায় নাম ওঠেনি তাঁর। সেই আতঙ্ক থেকেই মঙ্গলবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রফিক। আরো পড়ুন: বিজেপির প্রচারের দায়িত্বে ‘গণশক্তি’! প্রথমপাতার ছবি দিয়ে তীব্র খোঁচা কুণালের

রফিকের মৃত্যুর খবর পেয়েই পরিবারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। মগরাহাট বিধানসভার পর্যবেক্ষক শামীম আহমেদ জানিয়েছেন, ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে এক প্রতিনিধি ইতিমধ্যেই রফিকের বাড়ি গিয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এরপর মৃতদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করা হবে বলে জানিয়েছেন তিনি।

চূড়ান্ত তালিকা প্রকাশের পর ইতিমধ্যেই এসআইআর-সংক্রান্ত মোট ছয়টি মর্মান্তিক ঘটনার অভিযোগ সামনে এসেছে বলে দাবি বিভিন্ন মহলের। এর মধ্যে একজন বিএলও-সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আরও একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

–

–

–

–

–

–



