Wednesday, March 25, 2026

ফুটবল বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে চড়া সুর ট্রাম্পের গলায়

Date:

Share post:

 

মার্কিন যুক্তরাষ্ট্র- ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে ইরানের(Iran) । এই যুদ্ধের প্রভাব পড়েছে খেলাধুলার দুনিয়াতেও। আগামী কয়েক মাস পরেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ উত্তর আমেরিকার দুই দেশে হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন এশিয়ার সবথেকে শক্তিধর দেশ ইরান(Iran) কি বিশ্বকাপে অংশ নেবে? এবার এই বিষয়ে মুখ খুললেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।(Donald Trupmh)

একটি সাক্ষাৎকারে ইরানের খেলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমাদের কোনও কিছু যায় আসে না তাদের খেলা বা না খেলা নিয়ে। আমার মনে হয় ইরান খুব খারাপ ভাবে হেরে যাওয়া একটা দেশ। ওদের সব শক্তি শেষ হয়ে গিয়েছে।”

আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই হাওয়ার কথা আমেরিকাতে। ১৫ এবং ২১ জুন ইরান খেলবে লস অ্যাঞ্জেলেসে, যথাক্রমে নিউজিল্যান্ড এবং বেলজিয়ামের বিরুদ্ধে। ২৬ জুন মিশরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সিয়াটলে।

তবে যুদ্ধ পরিস্থিতিতে ইরানের খেলার সম্ভাবনা খুবই কম কয়েকদিন আগেই ইরান ফুটবল ফেডারেশনের এক অর্থাৎ জানিয়েছেন তারা বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি ভাবনা চিন্তা করে দেখছেন।

অন্যদিকে যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরব ছাড়লেন রোনাল্ডো নিরাপত্তার কারণে ব্যক্তিগত বিমানেই সৌদি আরব ছেড়েছেন তিনি।

Related articles

মেরঠ কাণ্ডের স্মৃতি উসকে ভদ্রেশ্বরে নীল ড্রামে যুবকের দেহ

হুগলির (Hooghly) ভদ্রেশ্বরে (Bhadreshwar) বুধবার (Wednesday) সকালে নীল ড্রাম থেকে এক যুবকের গলা কাটা ও ঝলসানো দেহ উদ্ধার...

বার্ড ফ্লুতে মৃত্যু ২২ হাজারের বেশি মুরগির! বিক্রিতে জারি নিষেধাজ্ঞা

হাজার হাজার মুরগির মৃত্যু ঘিরে আতঙ্কে ছত্তিশগড় (Chhattishgarh)! ছত্তিশগড়ের কোনিতে হঠাৎ করে মারা গিয়েছে ২২ হাজারের বেশি মুরগি...

তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পর পর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় তৃণমূল সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে। বুধবার, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে রাজ্য সরকারের...

ভোটের ডিউটির জন্য ২৪ জনকে চিঠি, নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ SSC 

নির্বাচন কমিশনের চিঠিতে রাজ্যে এসএসসি নিয়োগ আটকে যাওয়ার আশঙ্কা! আগামী মাসে বাংলায় দু-দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly...