Wednesday, March 25, 2026

লোকসভার প্রিভিলেজ কমিটিতে ফের কল্যাণ! 

Date:

Share post:

লোকসভার প্রিভিলেজ কমিটিতে আবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla) মঙ্গলবার নতুন করে শ্রীরামপুরের সাংসদকে নিয়ে ১৫ সদস্যের প্রিভিলেজ কমিটি (Loksabha privilege committee) তৈরি করেছেন।

এই ১৫ সদস্যের কমিটিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন। কমিটির বর্তমান চেয়ারম্যান করা হয়েছে বিজেপির রবিশঙ্কর প্রসাদকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই কমিটিতে রয়েছেন–

  • টি. আর. বালু (ডিএমকে)
  • মণীশ তিওয়ারি (কংগ্রেস)
  • অরবিন্দ গণপত সাওয়ান্ত (শিবসেনা – ইউবিটি)
  • জগদম্বিকা পাল (বিজেপি)
  • রবিশঙ্কর প্রসাদ (বিজেপি)
  • ধর্মেন্দ্র যাদব (এসপি)
  • তারিক আনোয়ার (কংগ্রেস)
  • মাণিক্কম ঠাকুর বি. (কংগ্রেস)
  • ব্রিজমোহন আগরওয়াল (বিজেপি)
  • শ্রীরঙ্গ আপ্পা চান্দু বার্নে (শিবসেনা)
  • রামবীর সিং বিধুরি (বিজেপি)
  • সঙ্গীতা কুমারী সিং দেও (বিজেপি)
  • ত্রিবেন্দ্র সিং রাওয়াত (বিজেপি)
  • জগদীশ শেট্টার (বিজেপি)

লোকসভার প্রিভিলেজ কমিটি কাজ কী? কোনও সাংসদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জমা পড়লে প্রথমে তা খতিয়ে দেখে এই কমিটি। প্রাথমিক তদন্ত ও শুনানির পর তারা রিপোর্ট জমা দেয় স্পিকারের কাছে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ ঠিক হয়।

 

Related articles

ভোটের ডিউটির জন্য ২৪ জনকে চিঠি, নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ SSC 

নির্বাচন কমিশনের চিঠিতে রাজ্যে এসএসসি নিয়োগ আটকে যাওয়ার আশঙ্কা! আগামী মাসে বাংলায় দু-দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly...

ভারতীয় দলের সাজঘরে বর্ণবিদ্বেষ! শিবরামকৃষ্ণনের বিস্ফোরক অভিযোগ

খেলার মাঠে বর্ণবিদ্বেষের ঘটনা নতুন কোনও বিষয় নয়, এবার ভারতীয় দলের (Indian Team) সতীর্থদের বিরুদ্ধে বর্ণবৈষম্যের বিস্ফোরক অভিযোগ...

একছুটে তৃণমূল সেনাপতির সভায় কেশিয়াড়ি কেন্দ্রের দলীয় প্রার্থী

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে রাজ্যজুড়ে প্রচারে নয়া নয়া কৌশল নজর কাড়ছে। এই তালিকায় নাম জুড়ল কেশিয়াড়ি...

আরামবাগ সরকারি হাসপাতালে ৩৪ ডাক্তারকে ভোটার ডিউটি! বেনজির নির্দেশ কমিশনের

ভোটের (2026 Election) ডিউটির জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৪ জন চিকিৎসককে চিঠি পাঠালো কমিশন (Election Commission)। একসঙ্গে...