Wednesday, March 25, 2026

হোলির দিনে বড় চমক গোয়েঙ্কার, বিনামূল্যেই ম্যাচ দেখতে পারবেন মোহনবাগান সমর্থকরা

Date:

Share post:

হোলির দিনেই মোহনবাগান(Mohun bagan) সমর্থকদের জন্য বিরাট সুখবর। ওডিশা ম্যাচে বিশেষ উপহার দিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে আসন্ন মোহনবাগান বনাম ওড়িশা ম্যাচের সাধারণ গ্যালারির টিকিট বিনামূল্যে পাবেন সমর্থকেরা, একটি বিবৃতিতে জানিয়েছেন  সঞ্জীব গোয়েঙ্কা।  প্রত্যেক সমর্থককে দুটি করে টিকিট দেওয়া হবে৷

অনেক জটিলতার পর ক্লাবের তরফে ফেডারেশনকে পুনর্বিবেচনার দাবি জানানোর পর সমর্থকদের জন্য অর্ধেক গ্যালারি অনুমোদিত করেছে ফেডারেশন। প্রথমে মোহনবাগান(Mohun bagan) ওডিশা  ম্যাচ ফাঁকা গ্যালারিতে করার নির্দেশ দেয় ফেডারেশন। শৃঙ্খলারক্ষা কমিটির এই সিদ্ধান্তে গভীরভাবে হতাশ করেছ মোহনবাগানকে। আর্থিক জরিমানা তারা সদিচ্ছা থেকে মেনে নেওয়ার তবে পুরো স্টেডিয়াম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হাজার হাজার আবেগপ্রবণ, আইন মেনে চলা সমর্থকদের প্রতি অন্যায় শাস্তি বলে দাবি করেছ ক্লাব কর্তৃপক্ষ।

মোহনবাগান সুপার জায়ান্টের রিভিউ পিটিশনের প্রেক্ষিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তে এসেছে বদল। যেখানে আগামী ৬ মার্চ আসন্ন হোম ম্যাচের জন্য পূর্বের সম্পূর্ণ স্টেডিয়াম বন্ধ রাখার নির্দেশটি পরিবর্তন করে আংশিক স্টেডিয়াম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। হোলির সকালেই ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে জানানো হল বিনামূল্যেই মোহনবাগান ওডিশা ম্যাচ দেখতে পারবেন সমর্থকরা।

তিন ম্যাচে টানা জয় এবং ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে দল। চেন্নাইয়িনকে ২-০ গোলে হারানোর পর মহামেডানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছেন রবসন রবিনহোরা। পরের ম্যাচ যুবভারতীতেই ওড়িশা এফসি’র বিরুদ্ধে।

Related articles

মেরঠ কাণ্ডের স্মৃতি উসকে ভদ্রেশ্বরে নীল ড্রামে যুবকের দেহ

হুগলির (Hooghly) ভদ্রেশ্বরে (Bhadreshwar) বুধবার (Wednesday) সকালে নীল ড্রাম থেকে এক যুবকের গলা কাটা ও ঝলসানো দেহ উদ্ধার...

বার্ড ফ্লুতে মৃত্যু ২২ হাজারের বেশি মুরগির! বিক্রিতে জারি নিষেধাজ্ঞা

হাজার হাজার মুরগির মৃত্যু ঘিরে আতঙ্কে ছত্তিশগড় (Chhattishgarh)! ছত্তিশগড়ের কোনিতে হঠাৎ করে মারা গিয়েছে ২২ হাজারের বেশি মুরগি...

তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পর পর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় তৃণমূল সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে। বুধবার, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে রাজ্য সরকারের...

ভোটের ডিউটির জন্য ২৪ জনকে চিঠি, নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ SSC 

নির্বাচন কমিশনের চিঠিতে রাজ্যে এসএসসি নিয়োগ আটকে যাওয়ার আশঙ্কা! আগামী মাসে বাংলায় দু-দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly...