Wednesday, March 25, 2026

কালো পাড়ের লাল সিল্ক শাড়িতে মোহময়ী রশ্মিকা, বিয়ের সেলিব্রেশন শেষ ঘোষণা বিজয়ের 

Date:

Share post:

ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে রীতি মেনে চার হাত এক হয়েছিল। তারপর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিদিন চর্চায় থেকেছেন মিস্টার ও মির্সেস দেবেরোকোন্ডা (Vijay Devarakonda and Rashmika Mandhana wedding)। বুধবার সন্ধ্যায় গ্রান্ড রিসেপশন (Virosh Grand Reception Party)পর্ব দিয়েই বিয়ের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করলেন দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার জুটি। তেলুগু ইন্ডাস্ট্রির ‘অর্জুন রেড্ডি’ জানালেন এবার তিনি ও রশ্মিকা কিছু দিনের জন্য একান্তে সময় কাটাবেন। বিজয় যখন এ ঘোষণা করছেন তখন পাশে নমস্কারের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা ‘ন্যাশনাল ক্রাশ’-এর হাসির ঝলক চোখে পড়ার মতো।

‘বিরোশ’ জুটির রাজকীয় রিসেপশনে হাজির দক্ষিণ ভারতের বিনোদন জগতের অভিনেতা অভিনেত্রীরা। স্বামী বিজয় দেবেরোকোন্ডার হাত ধরে অনুষ্ঠানে আসেন রশ্মিকা। পরনে ছিল সরু কালো পাড়ের লাল রঙের সিল্কের শাড়ি।তাতে সোনালি জড়ির কাজ। গলায় লেয়ার্ড নেকলেস, কানে ঐতিহ্যবাহ দুল। হাতে ছিল হাতপদ্ম। মাঝখানে সিঁথি করে চুল বাঁধা। সিঁথিতে সিঁদুর পরে হালকা মেকআপে সদা হাস্য ভঙ্গিমায় মোহময়ী তিনি। জন্মভূমির ঐতিহ্যকে তুলে ধরতে বিজয়ের পরনে ঘিয়ে রঙের ধুতি ও কুর্তা। বিয়ের দিন গায়ে ভারী গয়না আর হাতে আলতা পরে লিঙ্গ সাম্যের বার্তা দিয়েছিলেন তিনি।রিসেপশনেও ভুললেন না নিজের শিকড়কে।

হাতে হাত রেখে গ্র্যান্ড রিসেপশনের গ্র্যান্ড এন্ট্রি হয় বিজয়-রশ্মিকার (Vijay – Rashmika)। হাতজোড় করে পাপ্পারাজ্জিদের নমস্কার করেন যুগলে। দুই পরিবার একসঙ্গে ছবিও তোলে।

আল্লু অর্জুন, রামচরণ, নাগা চৈতন্য, করণ জোহর, কৃতী স্যানন, নীনা গুপ্তাদের রিসেপশন পার্টিতে দেখা যায়। দক্ষিণী তারকাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার রিসেপশন পার্টিতে নবদম্পতিকে আশীর্বাদ করেন। বিজয় বলেন, সেলিব্রেশনের শেষ এখানেই। আপাতত কিছুদিনের জন্য তাঁরা নিভৃতে থাকবেন। স্বামীর এই কথা শুনেই হেসে উঠেন নায়িকা। দুজনের কেমিস্ট্রিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেট পাড়ার বাসিন্দারা।

 

Related articles

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...

মেরঠ কাণ্ডের স্মৃতি উসকে ভদ্রেশ্বরে নীল ড্রামে যুবকের দেহ

হুগলির (Hooghly) ভদ্রেশ্বরে (Bhadreshwar) বুধবার (Wednesday) সকালে নীল ড্রাম থেকে এক যুবকের গলা কাটা ও ঝলসানো দেহ উদ্ধার...