Thursday, March 26, 2026

এসআইআরের নামে চক্রান্তের প্রতিবাদে আজ মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মমতা 

Date:

Share post:

বাংলায় অপরিকল্পিতভাবে এসআইআর (SIR) করার দরুণ একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পরও দেখা গেছে বৈধ নাম বাদ দেওয়ার অভিযোগও উঠেছে। বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (ECI) উদ্দেশ্যপ্রণোদিত এই চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ দুপুর দুটো থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ধর্মতলার মেট্রো চ্যানেলে (Metro Channel) ধর্নায় বসছেন। নেত্রীর কর্মসূচিতে অংশ নেবেন তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীরাও।

এসআইআরে (SIR) অসঙ্গতি, নাম বাদের চক্রান্তের প্রতিবাদে প্রথম থেকেই সরব মমতা। কখনও রাস্তায় নেমে মিছিল করেছেন আবার কখনও পৌঁছে গেছেন সুপ্রিম কোর্টে (Supreme Court)। রাজ্যের মানুষের জন্য সওয়াল করেছেন নিজেই। তবে এবার আইনি লড়াইয়ের পাশাপাশি গণ আন্দোলনও চাইছেন তৃণমূল সুপ্রিমো। মেট্রো চ্যানেলের মঞ্চ থেকেই বিজেপি ও কমিশনের সম্মিলিত চক্রান্তের বিরুদ্ধে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন মমতা। কর্মীদের জন্য স্থির করে দেবেন আগামীর রূপরেখা।

 

 

Related articles

”নির্দিষ্টভাবে ১৭৭ কীভাবে বলছেন শুভেন্দু?” ইভিএম কারচুপি নিয়ে তোপ ব্রাত্য বসুর

আগে ছিল বিজেপি ২০০ পার কিন্তু এবার হিসাব কষে ১৭৭ প্লাস আসন বিজেপি পাবে- বলছেন দলবদলু শুভেন্দু অধিকারী...

চিকিৎসকের ভোটের ডিউটি বাধ্যতামূলক! কমিশনের নির্দেশিকায় ক্ষোভ বাড়ছে ডাক্তারদের

আমলা থেকে পুলিশদের মধ্যরাতে বদলির পর এবার টার্গেট চিকিৎসক মহল। সরকারি হাসপাতালের ডাক্তারদের সরাসরি ভোটের কাজে ব্যবহার করে...

ভ্যানিশ কুমার প্রতিদিন নির্লজ্জতার নতুন নতুন নজির গড়ছেন: কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের

রাজ্যে ভোটের কাজে পাঠানো চার সাধারণ পর্যবেক্ষককে নিয়ে চুড়ান্ত ক্ষোভ তৃণমূলের (TMC)। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মন্ত্রী ব্রাত্য...

ক্ষমতায় এলে বাংলাকে উত্তর প্রদেশ করার হুমকি দিলীপের

বাংলায় বিজেপি (BJP) যে আসলে গুন্ডারাজ চালাতে চাইছে তার ফের প্রমাণ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।...