Thursday, June 18, 2026

”নির্দিষ্টভাবে ১৭৭ কীভাবে বলছেন শুভেন্দু?” ইভিএম কারচুপি নিয়ে তোপ ব্রাত্য বসুর

Date:

Share post:

আগে ছিল বিজেপি ২০০ পার কিন্তু এবার হিসাব কষে ১৭৭ প্লাস আসন বিজেপি পাবে- বলছেন দলবদলু শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। কিন্তু ভোট হওয়ার আগেই এই সংখ্যা কীভাবে তিনি বলে দিতে পারেন, সেই প্রশ্ন তুল সরব তৃণমূল (TMC) প্রার্থী ব্রাত্য বসু (Bratya Basu)। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “নির্দিষ্টভাবে ১৭৭ কীভাবে বলছেন শুভেন্দু? তবে কি ইভিএম হ্যাক করার পরিকল্পনা হয়ে গিয়েছে? আমরা সম্ভাবনা উড়িয়ে দিতে পারছি না।”

ব্রাত্যর (Bratya Basu) কথায়, ”শুভেন্দু অধিকারী কীভাবে নিশ্চিতভাবে ১৭৭ আসনের কথা বলছেন? ভোট এখনও হয়নি, ফল প্রকাশ অনেক দূরের কথা, তবুও এত নির্দিষ্ট সংখ্যা কীভাবে জানলেন? তবে কি আগে থেকেই কিছু পরিকল্পনা হয়ে রয়েছে?”

বুধবার অখিল গিরির বিধানসভা এলাকা রামনগরে বিজেপি প্রার্থী চন্দ্রশেখর মণ্ডলের সমর্থনে কর্মীসভাতে গদ্দার বলেন, ”২০১৬-তে ৩, ২০২১-এ ৭৭, এবারে ১৭৭-এর নীচে নামবে না। ২০১৬ এবং ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী মার্জিন কত করবেন সেটা আপনারা ঠিক করবেন, কত বাড়াবেন। সমাজদার কে লিয়ে ইশারা হি কাফি হ্যয়!” বিজেপির আত্মবিশ্বাসী অঙ্ক নিয়ে ব্রাত্য বসুর এই প্রশ্নের পরেই রাজনৈতিক তরজা তুঙ্গে। ভোটের আগেই ফল ঘোষণা কি নিছক রাজনৈতিক কৌশল, নাকি নেপথ্যে কোনও ইঙ্গিত লুকিয়ে আছে এই প্রশ্নই তৃণমূলের তরফে ছুড়ে দেওয়া হল কমিশনকে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...