Friday, March 27, 2026

বাংলা ভাগের চক্রান্ত রুখবই! ধর্না মঞ্চ থেকে মমতার হুঁশিয়ারি

Date:

Share post:

দেশের একাধিক রাজ্যকে ভাগ করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্পূর্ণ বলি দেওয়ার খেলায় মেতেছে কেন্দ্রের মোদি সরকার। এবার তাদের নিশানায় বাংলা। আর বাংলা ভাগের চক্রান্ত প্রকাশ্যে আসতেই সোচ্চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রোর চ্যানেলের ধর্না মঞ্চ (dharna mancha) থেকে তাঁর স্পষ্ট ঘোষণা, কেন্দ্রের সরকার বাংলা ও বিহারকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territory) করার চেষ্টা করছে। কেন্দ্রশাসিত অঞ্চল করতে দেব না। করতে দেব না বঙ্গভঙ্গ। কেন্দ্র ফের বঙ্গভঙ্গ (division of Bengal) করার পরিকল্পনা করছে। বাংলা এবং বিহার নিয়ে এই পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু আমরা এই চক্রান্ত রুখবই।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বিজেপি সাবধান। ভোট কেটে বাংলাকে বিভাজন করতে এসেছো। কিন্তু জেনে রাখো, বাংলা লড়াই করতে জানে। বাংলা লড়াই করছে, করবেও।

আরও পড়ুন : আনন্দ বোসকে থ্রেট! ‘প্যারেড’ করা রাজ্যপাল বসাতে বিজেপির চক্রান্তে সরব মমতা

তবে বিজেপির বাংলা ভাগের চক্রান্ত যে সফল হবে না শনিবার ধর্না মঞ্চ থেকে স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির ধান্দায় মমতার তোপ, বাংলায় হাত দিয়ে দেখো। ওদের ধান্দাবাজি হচ্ছে বাংলাটাকে ভাগ করা। আবার একবার বঙ্গভঙ্গ (division of Bengal) করো। বিহারকে (Bihar) ভাগ করেছে। ঝাড়খণ্ড-বিহার। বিহারকেও আবার ভাগ করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার বলি, ডবল ইঞ্জিন সরকার যেখানেই ক্ষমতায় থাকবে সেখানেই লুটে পুটে খাবে।

Related articles

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...