Friday, March 27, 2026

বাড়ল রান্নার গ্যাসের দাম, শনিবার থেকেই মধ্যবিত্তের হেঁশেলে কোপ

Date:

Share post:

আশঙ্কা সত্যি হল। পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে ভারতে জ্বালানি সংকটের মতো পরিস্থিতি হোক বা না হোক গ্যাসের দাম যে বাড়তে পারে এমন কথাই গত কয়েকদিন ধরে ঘোরাফেরা করছিল। এবার সত্যি সত্যি দেখা গেল এক ধাক্কায় বেড়ে গেল রান্নার গ্যাসের দাম (domestic cylinder price hike) । গত কয়েক মাস ধরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও এবারে সরাসরি মধ্যবিত্তের হেঁশেলে কোপ। সিলিন্ডার প্রতি ৬০ টাকা দাম বেড়ে ৭ মার্চ অর্থাৎ আজ শনিবার থেকে রান্নার গ্যাসের দাম হল ৯৩৯ টাকা।বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল ১১৪.৫০ টাকা, অর্থাৎ নতুন দাম ১৯৯৯ টাকা।

কেন্দ্রের মোদি সরকার মুখে যতই সাধারণ মানুষের কথা পাশে থাকার কথা বলুক, বাস্তবে এই সরকার যে জনবিরোধী বারবার তার প্রমাণ মিলেছে। মোদি- শাহদের আমলে ১৪০ কোটি ভারতবাসীর উপর মূল্যবৃদ্ধির চাপ বেড়েই চলেছে। নিজেকে ‘বিশ্বগুরু’ বলে দাবি করা নরেন্দ্র মোদিকে রাশিয়া থেকে তেল কেনার জন্য আমেরিকার অনুমতি নিতে হয়েছে। আর এবার “পর্যাপ্ত জ্বালানি মজুত আছে তেল সংকট হবে না” কিংবা “গ্যাস ডেলিভারি নিয়ে চিন্তা নেই” বলতে থাকা কেন্দ্রীয় সরকার এক ধাক্কায় বাড়িয়ে দিল গৃহস্থালির গ্যাসের দাম। আগে যে গ্যাস সিলিন্ডার মিলত ৮৭৯ টাকায়, এবার সেই সিলিন্ডারের দাম পড়বে ৯৩৯ টাকা। এমনিতেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ডবল সিলিন্ডারের আবেদনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার সাধারণ মানুষকে একটা সিলিন্ডার কিনতে গেলেও প্রায় হাজার টাকার কাছাকাছি খরচ করতে হবে।

 

Related articles

জ্বালানির পর এবার বাড়তে চলেছে ৭৬৭ জরুরি ওষুধের দাম!

গ্যাস, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থা আমজনতার। এবার মধ্যবিত্তের পকেটের খরচ বাড়িয়ে মেডিক্যাল পরিষেবাতেও মূল্যবৃদ্ধির কোপ। জাতীয় ওষুধ...

বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা! বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

শুক্রের সকাল থেকে রোদের দাপট দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ রাজ্যজুড়ে দফায় দফায় ঝড় বৃষ্টির দুর্যোগ চলতে পারে, সঙ্গী...

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...