Saturday, March 28, 2026

আপনাদের রথের চাকা গুঁড়িয়ে দেবে বাংলার মা-মাটি-মানুষের সরকার: ধর্নামঞ্চ থেকে চ্যালেঞ্জ জুনের

Date:

Share post:

অপরিকল্পিত এসএইআর (SIR) ও গণতন্ত্র রক্ষার দাবিতে শুক্রবার মেট্রো চ্যানেলে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার দ্বিতীয় দিনে ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী জুন মালিয়া (June Malia)। এদিন তিনি বলেন, “আমরা সবাই একত্রিত হয়ে দাঁড়িয়ে আছি গণতন্ত্র রক্ষার স্বার্থে। মানুষের সর্বোচ্চ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেই ভবিষ্যৎ নির্ধারণ করা হবে।”

তিনি অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনের নামে মানুষের নাগরিক অধিকার খর্ব করার চেষ্টা চলছে। তাঁর কথায়, “এ লড়াই ক্ষমতার লড়াই নয়, মানুষের অধিকার রক্ষার লড়াই। AI দিয়ে নাম কাটা থেকে শুরু করে সিভিল রাইট কেড়ে নেওয়ার চক্রান্ত করছে কেন্দ্র সরকার ও তার নির্দেশে চলা নির্বাচন কমিশন।’ আরও পড়ুন: ”যব তক টাইগার মরা নেহি…”: মমতাকে বাঘিনী উপমা দিয়ে বিজেপি-কমিশনকে তীব্র আক্রমণ প্রতীক উরের, প্রশংসা দলনেত্রীর

বিজেপিকে কটাক্ষ করে জুন মালিয়া বলেন, “আজ আপনারা যে রথ নিয়ে এগোতে চাইছেন, সেই রথের চাকা বাংলার মা-মাটি-মানুষের সরকার গুঁড়িয়ে দেবে।” একই সঙ্গে তিনি জানান, দেশের মানুষের অধিকার রক্ষায় এই আন্দোলন চলবে। আগামী দু’মাস ধরে এই চলবে। বাংলার এই লড়াইতে সামিল হতে আবেদন জানান জুন মালিয়া।

এদিন মঞ্চে বিজেপি শাসিত রাজ্যের নারী নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নিশানা করেন তৃণমূল নেত্রী। ভোট টানতে লোক দেখানো নারী সুরক্ষার কথা বলা হলেও বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারীদের নিরাপত্তার অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে এই বিষয় নিয়েও সরব হন তিনি।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...