Friday, June 19, 2026

গর্বিত! ভারতের বিশ্বজয়ে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ট্রফি জিতল ভারত। তৃতীয়বার ভারতের ঘরে টি-টোয়েন্টি বিশ্বকাপ এল। ২০২৪-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২০২৬-এ ভারতের ঝুলিতে এল টি-টোয়েন্টি বিশ্বকাপ।

১১ বছরের খরা কাটার পর তিন বছরে তিনটি আইসিসি ট্রফি এল। রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে পরপর দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলল টিম ইন্ডিয়া। এই মর্মে নিজের এক্স হ্যান্ডেলে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী (Mamata Banarjee) লেখেন, ”টিম ইন্ডিয়াকে অভিনন্দন! আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে তোমাদের অসাধারণ জয় আমাদের গর্বিত করেছে।”

প্রসঙ্গত, আহমেদাবাদে ফাইনাল ম্যাচে ভারত ৯৬ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে। নিউজিল্যান্ড টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে ভারত কিউইদের জন্য মোট ২৫৬ রানের লক্ষ্য নির্ধারণ করলে জবাবে নিউজিল্যান্ড ১৫৯ রানে হার মানতে বাধ্য হয়।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...