Monday, March 30, 2026

আজ এসএসসির গ্রুপ ডি নিয়োগ পরীক্ষায় ট্রেন বাতিলের ভোগান্তি! 

Date:

Share post:

রবিবার রাজ্যজুড়ে স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ ডি কর্মীদের নিয়োগ (Group D Written exam) পরীক্ষা হতে চলেছে। গত ১লা মার্চ নির্বিঘ্নে গ্রুপ সি-র পরীক্ষা হয়েছে। গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগে আজ রাজ্য জুড়ে ১৭০৭টি কেন্দ্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে। ৮ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী অংশ নেবেন বলে কমিশন সূত্রে জানা গেছে। নির্বিঘ্নে পরীক্ষা নিতে প্রস্তুত স্কুল সার্ভিস কমিশন (School Service Commission), তবে যেভাবে সকাল থেকে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে (Howrah and Sealdah Division Train Cancellation) একগুচ্ছ ট্রেন বাতিল রয়েছে তাতে ভোগান্তির আশঙ্কা করছেন পরীক্ষার্থীরা।

হাওড়া শাখায় নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের কাজের অজুহাতে ২৮ টি ট্রেন বাতিল করা হয়েছে।ব্যান্ডেলে তিন জোড়া, শেওড়াফুলি, পান্ডুয়া, মেমারিতে একজোড়া করে ট্রেন বাতিল। বেশ কয়েকটি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। তালিকায় রয়েছে দূরপাল্লার ট্রেনও। শিয়ালদহ বিভাগেও তিন জোড়া ট্রেন বাতিল থাকবে বলে জানা গিয়েছে। রবিবার এমনিতেই লোকাল ট্রেনের সংখ্যা কম থাকে। তার উপর রাজ্যের গুরুত্বপূর্ণ পরীক্ষার দিন কেন্দ্রের অধীনস্থ রেলের এভাবে ট্রেন বাতিলের ঘোষণায় ক্ষুব্ধ পরীক্ষার্থী-সহ সাধারণ মানুষ। পরিষেবার নামে যাত্রীদের হয়রানি ছাড়া আর কিছুই দিয়ে উঠতে পারেনা ভারতীয় রেল। আর এবার বেছে বেছে গ্রুপ ডি পরীক্ষার দিন একসঙ্গে এত ট্রেন বাতিলে পরীক্ষার্থী ও অভিভাবকরা মিলে কমপক্ষে ১১ থেকে ১২ লক্ষ মানুষ ভোগান্তির মুখে পড়তে চলেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আমজনতার প্রশ্ন, বাংলার মানুষকে আর কতভাবে সমস্যায় ফেলবে এই বিজেপি সরকার? রাজ্য প্রশাসনের তরফে পরীক্ষার্থীদের সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সব রকমের সাহায্যে আশ্বাস দেওয়া হয়েছে।

 

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...