Monday, March 30, 2026

টিম ইন্ডিয়ার পারফরম্যান্সে গর্বিত মোদি-রাহুল, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা

Date:

Share post:

টি২০ ক্রিকেটে (T20 World Cup)ফের বিশ্ব সেরা ভারত। পর পর দুবার চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে মেন ইন ব্লু। ভারত চ্যাম্পিয়ন হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা সুনামি। ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

মোদি সমাজ মাধ্যমে লিখেছেন, আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন। এই অসাধারণ জয় ব্যতিক্রমী দক্ষতা, সংকল্প এবং দলগত কাজের প্রতিফলন। ভারতীয় দল টুর্নামেন্ট জুড়ে অসাধারণ খেলেছে।  এই জয় প্রতিটি ভারতীয়ের হৃদয়কে গর্বিত ও আনন্দিত করে তুলেছে। শাবাশ, টিম ইন্ডিয়া!

রাহুল গান্ধী লিখেছেন, আবারও চ্যাম্পিয়ন! আমাদের মেন ইন ব্লু-এর জন্য একটি দুর্দান্ত জয়, টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পাফরম্যান্স করার জন্য সঞ্জু স্যামসন এবং জসপ্রীত বুমরাহকে বিশেষভাবে স্মরণ করা হচ্ছে। ট্রফি ধরে রাখার জন্য এবং জাতিকে উদযাপনের জন্য আরও একটি অবিস্মরণীয় মুহূর্ত দেওয়ার জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন।

সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলিরাও শুভেচ্ছা জানিয়েছেন চ্যাম্পিয়ন ভারতীয় দলকে।

 

 

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...