Site Logo

রাজ্যে মুখ্য নির্বাচন কমিশনার: শহরে ঢুকেই দেখলেন কালো পতাকা!

EBBS Desk·
রাজ্যে মুখ্য নির্বাচন কমিশনার: শহরে ঢুকেই দেখলেন কালো পতাকা!

যথেচ্ছভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম বাদ পড়েছে নির্বাচন কমিশনের ভোটার তালিকা থেকে। রাজ্যে এসআইআর (SIR) করার নামে লক্ষ লক্ষ মানুষকে সাড়ে চার মাস ধরে হয়রান করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নির্বাচনের আগে শেষ মুহূর্তে বাংলায় প্রবেশ করেই তার প্রতিক্রিয়া হাতেনাতে পেলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানের কুমার (Gyanesh Kumar, CEC)। দেখলেন কালো পতাকা (black flag)। শুনলেন গো ব্যাক (go back) স্লোগান।

Sponsored

Sranchi In Article

রবিবার বেশ রাতে শহরে পা রাখলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। একজন সাংবিধানিক পদাধিকারী কলকাতা বিমানবন্দর থেকে বেরোনোর সময় একেবারে রাজনৈতিক নেতার স্টাইলে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করলেন। যদিও সেই হাসিমুখ তাঁর বেশিক্ষণ থাকলো না। এয়ারপোর্ট থেকে বেরিয়ে কৈখালিতে (Kaikhali) পড়তেই একসঙ্গে বহু মানুষের কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান দেখলেন।

বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মতলায় ন্যায্য ভোটারদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে ধর্না অবস্থানে বসেছে। ফলে মুখ্য নির্বাচন কমিশনারের শহরে আশায় যে তাঁদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে, তা বলাই বাহুল্য। রবিবার রাতে কৈখালিতে (Kaikhali) তাঁরা হাজির ছিলেন জ্ঞানের কুমারকে (Gyanesh Kumar, CEC) কালো (black flag) পতাকা দেখাতে। যদিও পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই বিক্ষোভ পরিস্থিতি সামলায়।

আরও পড়ুন : রাষ্ট্রপতি সফর নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে বিস্তারিত রিপোর্ট পাঠাল নবান্ন

তবে শুধু তৃণমূলের কর্মীরা নয়, কৈখালিতে উপস্থিত ছিল বাম কর্মী সমর্থকরাও। সম্প্রতি নির্বাচনের আগে প্রাসঙ্গিকতা খুঁজতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে রাতভর অবস্থান কর্মসূচি করেছিল বামেরা। রবিবারও কিছু বাম কর্মী সমর্থককে দেখা গেল সিইসি জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখাতে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →