Wednesday, April 1, 2026

যুদ্ধের মধ্যেই হরমুজে আটকে বাংলার যুবকরা! চিন্তায় পরিবার

Date:

Share post:

পশ্চিম এশিয়ার যুদ্ধের (Iran Israel War Impact) জেরে ক্রমশ বাড়ছে চিন্তা। হরমুজ প্রণালী ও পার্শ্ববর্তী সমুদ্রপথে আটকে (Strait of Hormuz Crisis) পড়েছে একাধিক পণ্যবাহী জাহাজ। তারই মধ্য এল দুঃসংবাদ, যুদ্ধের মধ্যেই হরমুজে আটকে আছে বাংলার যুবকরা। ইরানের আব্বাস উপকূলে জাহাজের মধ্যে আটকে আছে উত্তর ২৪ পরগণার গাইঘাটার বাসিন্দা গৌতম দেবনাথ। ইরান-ইজরায়েল যুদ্ধের আগেই শ্রীলঙ্কা থেকে ইরানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল জাহাজটি। কিন্তু যুদ্ধের জেরে এখন জাহাজের অন্য সঙ্গীদের সঙ্গে সেখানেই আটকে আছেন গৌতম। যার জেরে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে স্ত্রী সঙ্গীতা-সহ পরিবারের সদস্যরা।

স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় সুরক্ষিত আছেন জানালেও, গৌতম বলেন, পিছনের একটি জাহাজকে মিসাইল হামলা করে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারপরেই কার্যত চিন্তায় পরিবার। বাড়ি ফেরার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। সঙ্গীতা বলেন, “৪০ দিন ধরে জাহাজের মধ্যে আটকে আছে। সেখানে নেটওয়ার্ক না থাকায় ঠিকমতো যোগাযোগও করা যাচ্ছে না। ওদের জাহাজে পর্যাপ্ত খাবার ও জল রয়েছে। কিন্তু আতঙ্কের মধ্যে দিন কাটছে। কয়েকদিন আগে ওদের পিছনের জাহাজে বিস্ফোরণ হয়। এইসব খবর শুনে আতঙ্কে রয়েছে।” আরও পড়ুন: সহকর্মীর সঙ্গে পরকীয়া! সন্দেহের বশে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর

অন্যদিকে ইরানের এক জাহাজে আটকে রয়েছেন নদিয়ার তেহট্টের কুষ্টিয়ার বাসিন্দা দীপক মণ্ডল। আটমাস আগে এক জাহাজ সংস্থায় রান্নার কাজে গিয়েছেন তিনি। যুদ্ধের জেরে তিনি জাহাজে আটকে। বাড়িতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে দীপকের স্ত্রী ও ছেলে। দীপকের স্ত্রী বিপাশা মণ্ডল বলেন, ‘মঙ্গলবার দুপুরে ফোনে কথা হয়েছে। ওই জায়গা স্বাভাবিক আছে বলে জানিয়েছে। কর্তৃপক্ষ ১০-১২ দিনের মধ্যে ওদের সবাইকে ফেরানোর ব্যবস্থা করবে বলে জানিয়েছে।” যত দিন পর্যন্ত ঘরের লোক ফিরে না আসছেন, ততদিন দুশ্চিন্তা থাকছে বলেও জানাচ্ছেন তাঁরা।”

Related articles

বাড়তে চলেছে ৯০০ অত্যাবশ্যকীয়- জীবনদায়ী ওষুধের দাম!

ফের কপালে ভাঁজ সাধারণ মানুষের। বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি...

একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটোর গ্যাসের, ভাড়া বৃদ্ধির পথে চালকরা! 

এলপিজি সিলিন্ডারের পর এবার দেশজুড়ে অটোর গ্যাসের দাম বাড়ল। মার্চ মাসে তিনবার দাম বৃদ্ধির পর এপ্রিলের প্রথম দিনেই...

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...