Wednesday, April 1, 2026

গ্যাসের টানে বর্গভীমা মন্দিরের পরে এবার বাগবাজারের মায়ের বাড়িতেও বন্ধ ভোগ বিতরণ

Date:

Share post:

গ্যাসের (Gas) সংকটের প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের মন্দিরগুলিতেও। মেদিনীপুরের (Midnapore) তমলুকে বর্গভীমা (Bargabhima Temple) মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই সিদ্ধান্ত (Decision) নিয়েছেন, ২১ মার্চের (March) পর থেকে গ্যাসের সমস্যা না মিটলে ততদিন ভক্তদের জন্য ভোগ বিতরণ বন্ধ থাকবে। এবার একই কারণে বাগবাজারে সারদা মায়ের বাড়িতেও ভক্তদের জন্য প্রসাদ বিতরণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মন্দির কর্তৃপক্ষের (Temple Authorities) তরফে জানানো হয়েছে, প্রতিদিনের মতো মা সারদার জন্য ভোগ রান্না করা হলেও আপাতত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা সম্ভব হচ্ছে না। গ্যাসের সমস্যা না মিটলে এই সিদ্ধান্ত (Decision) বহাল থাকবে বলেই জানানো হয়েছে।

আমেরিকা ও ইরানের যুদ্ধ (US-Iran War) পরিস্থিতির জেরে ভারতে বাণিজ্যিক গ্যাসের সরবরাহে বড়সড় প্রভাব পড়েছে। ফলে দেশের বিভিন্ন জায়গায় গ্যাসের সংকট ক্রমেই বাড়ছে। অনেক রেস্তোরাঁও (Restaurant) ইতিমধ্যেই গ্যাসের অভাবে বন্ধ হয়ে গিয়েছে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...