Tuesday, March 31, 2026

বিমান নেই, ছদ্মবেশে ট্রেনেই বাড়ি ফিরলেন বিশ্বকাপজয়ী শিবম! 

Date:

Share post:

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 Cricket World Cup)যখন যেভাবে দরকার তখন সেভাবে পারফর্ম করেছেন শিবম দুবে (Shivam Dube)। অথচ সিরিজের সব থেকে বেশি আন্ডারেটেড যদি কেউ থেকে থাকেন তাহলে সেটা তিনিই। সেমিফাইনালে রান তাড়া করার ক্ষেত্রে শেষ ওভারের চাপ কমাতে ব্যাক টু ব্যাক বাউন্ডারি হোক, বা ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়াকে রানের পাহাড়ে পৌঁছে দিতে কুড়িতম ওভারে চার ছয়ের বন্যা- সবেতেই অনবদ্য শিবম। বিশ্বকাপে মোট ২৩৫ রান করেছেন, পেয়েছেন পাঁচটি উইকেট। যখনই দরকার পড়েছে তখনই পারফর্ম করে দেখিয়েছেন তিনি। এবার ট্রফি জয়ের পর বিমানে নয় বরং ছদ্মবেশে ট্রেনে করে ফিরলেন তারকা ক্রিকেটার!

ঝাঁ চকচকে আলো আর প্রচার থেকে খানিকটা দূরে থাকতে ভালোবাসেন শিবম। খেলার বাইরে যখনই সময় পান পরিবারের সঙ্গে প্রিয় মুহূর্ত কাটাতে চান। বিশ্বজয়ের সাফল্যের পর তাই আর বাড়ি ফেরার জন্য বিমানের অপেক্ষা করতে পারলেন না তিনি। থার্ড এসি কামড়া টিকিট কেটে ছদ্মবেশ নিয়ে রেল সফর করলেন অলরাউন্ডার। দুবের কথায়, “রাতে কোনও বিমান ছিল না। তাই আমি ঠিক করি আহমেদাবাদ থেকে ট্রেন ধরে সকালের মধ্যে মুম্বই ফিরব। আমি গাড়িতেও ফিরতে পারতাম। কিন্তু ট্রেনে তাড়াতাড়ি হল। আমি, আমার স্ত্রী ও এক বন্ধু ঠিক করি ট্রেনে ফিরব। থার্ড এসি’র টিকিট পাওয়া যাচ্ছিল, তাই সেটাই কেটে নিই। সবাই একটু দুশ্চিন্তায় ছিল যে, ট্রেনের ভিতর কেউ যদি আমাকে চিনে ফেলে, তাহলে কী হবে?আমি টুপি ও মাস্ক পরেছিলাম। ফুল হাতা টি-শার্ট পরা ছিল। ভোর ৫টা ১০-এ ট্রেন ছিল। প্লাটফর্মে খুব বেশি লোক থাকার কথা নয়।মুম্বই ঢোকার আগে পুলিশকে জানিয়ে দিয়েছিলাম। তারা সব ব্যবস্থা করে।” বিশ্বকাপজয়ী ক্রিকেটারের এই ‘ফ্যামিলিম্যান’ মানসিকতা মন জয় করেছে নেটিজেনদের।

 

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...