Friday, April 3, 2026

জ্বালানি সঙ্কটের মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

লাগাতার মূল্যবৃ্দ্ধিতে আগেই আগুন লেগেছিল মধ্যবিত্তের হেঁসেলে। এবার কেন্দ্রের মোদি সরকারের পরিকল্পনাহীনতায় নাভিশ্বাস আম জনতার। এই অবস্থায় এলপিজি বিপর্যয়ে বিধ্বস্ত রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের যেটুকু করা সম্ভব সেই সমস্ত অস্ত্র প্রয়োগ করে মানুষকে জ্বালানি সঙ্কট থেকে উদ্ধার করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবারই সমস্যার সমাধানে এলপিজি (LPG) ডিস্ট্রিবিউটার ও কেন্দ্রীয় পেট্রোলিয়াম সরবরাহকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে ফের বৈঠক করলেন প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে। ওই বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি।পরিস্থিতি মোকাবিলায় একগুচ্ছ নির্দেশও দিয়েছেন। 

সূত্রের খবর, এলপিজি সরবরাহে অনিয়ম ও কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলাভিত্তিক ভাবে গ্যাসের মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত খতিয়ে দেখার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও যাতে অস্বাভাবিক ঘাটতি তৈরি না হয়, সে দিকেও নজর রাখার কথা বলা হয়েছে।

বৈঠকে আরও জানানো হয়েছে, স্থানীয় পর্যায়ে এলপিজির (LPG) স্টক নিয়মিত পরীক্ষা করার ব্যবস্থা করতে হবে। কোথাও বেআইনি মজুত বা কালোবাজারির অভিযোগ উঠলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

পাশাপাশি, রাজ্যে উৎপাদিত গ্যাস অন্যত্র পাচার হয়ে যাচ্ছে কি না, সে বিষয়েও কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। প্রশাসনের একাংশের মতে, এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও পুলিশকে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...